
চট্টগ্রাম নগরীর হালিশহরের রঙ্গীপাড়া এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) খোলা নালায় পড়ে এবার দেড় বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ রোববার বিকেল ৪টার দিকে ওই শিশু নিখোঁজ হয়। বিকেল সাড়ে ৫টার পর থেকে সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
নিখোঁজ শিশুর নাম ইয়াছিন আরাফাত। সে একই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে।
এ বিষয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক জানান, আজ বিকেলে ওই শিশু হালিশহরের রঙ্গীপাড়ার কে এম হাশিম টাওয়ার এলাকায় নালার ভেতর তলিয়ে যায়। বিকেল সাড়ে ৫টার দিকে সংবাদ পেয়ে সেখানে ছুটে যায় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। এখন পর্যন্ত ওই শিশুর সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা নালার আবর্জনার ভেতরে তল্লাশি অব্যাহত রেখেছেন।
এদিকে হালিশহর এলাকার বাসিন্দা জসিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সিটি করপোরেশনের খোলা নালায় পড়ে শিশু মৃত্যুর ঘটনা খুবই বেদনাদায়ক। বারবার নগরীর নালায় পড়ে একের পর এক মৃত্যুর ঘটনায়ও টনক নড়ে না।’
উল্লেখ্য, ২০২১ সালের ৩০ জুন নগরীর ২ নম্বর গেট এলাকার চশমা খালে একটি সিএনজিচালিত অটোরিকশা পড়ে গিয়ে দুজন নিহত হন।
এরপর একই বছরের ২৫ আগস্ট নগরীর মুরাদপুর মোড়ে নালায় তলিয়ে নিখোঁজ হয়েছিলেন সালেহ আহমেদ নামে এক সবজি ব্যবসায়ী। ঘটনার পর টানা কয়েক দিন অভিযান চালিয়েও তাঁকে উদ্ধার করতে না পারায় একপর্যায়ে তৎপরতা বন্ধ করে দেয় ফায়ার সার্ভিস। দুই বছর পেরিয়ে গেলেও তাঁর মরদেহ পাওয়া যায়নি আজ পর্যন্ত।
একই বছরের ২৭ সেপ্টেম্বর নগরীর আগ্রাবাদ এলাকায় ১৯ বছর বয়সী সেহেরীন মাহবুব সাদিয়া নালায় তলিয়ে যান। চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রথম বর্ষের এই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয় নিখোঁজের দিন রাতে।
একের পর এক নালায় নিখোঁজের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক আখতার কবির চৌধুরী বলেন, ‘নাগরিকদের প্রতি দায়িত্বশীল সংস্থাগুলোর অবহেলা ও অবজ্ঞার কারণে এ ধরনের ঘটনা ঘটছে। সংস্থাগুলো নিজেদের আখের গোছানোর জন্য মেগা প্রকল্পের মাধ্যমে মেগা লাভের কাজে ব্যস্ত।’
জবাবদিহির সংস্কৃতি না থাকায় এ ধরনের ঘটনা ঘটছে জানিয়ে আখতার কবির আরও বলেন, ‘এটা দুর্ঘটনা নয়, হত্যা। সিটি করপোরেশনের নালা-নর্দমা পরিষ্কার করার জন্য আমরা এত চিৎকার করার পরও মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে। এভাবে চলতে পারে না। এই শিশুর মৃত্যুর পরও কি সিটি করপোরেশনের টনক নড়বে?’
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল হাশেমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি।

হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে তিন শিশু এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সরকারি তথ্য ও চিকিৎসকদের দেওয়া বিবরণী থেকে এই চিত্র উঠে এসেছে।
২২ মিনিট আগে
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা আরও একজন আহত হয়েছেন।
৩৬ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাক চাপায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা দায়রা জজ এম এ আউয়াল সরকার (৫৫)। তিনি উপজেলার বামনডাঙা ইউনিয়নের মনিরাম (গাজীর মোড়) গ্রামের মৃত সৈয়দ আলী ব্যাপারীর ছেলে।
৪৪ মিনিট আগে
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে নজিপুর থেকে ধামইরহাট উপজেলার ফতেপুর বাজারের দিকে যাওয়ার সময় একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক চাপা দেয়।
১ ঘণ্টা আগে