
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী সেলিনা কিসকো (৪৫) গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর শহরের ফকিরপাড়া বাস মালিক সমিতির কার্যালয়ের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত পরমেনোশ হেমব্রোম চিরিরবন্দর উপজেলার দল্লা মিশনপাড়া গ্রামের মৃত সময় হেমব্রোমের ছেলে। তিনি স্ত্রী সেলিনা কিসকোকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে মির্জাপুর টার্মিনালের দিকে যাচ্ছিলেন।
পথে একই দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে স্বামী-স্ত্রী দুজনই সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পরমেনোশ হেমব্রোম ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা তাঁর স্ত্রীকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে দিনাজপুর কোতোয়ালি থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আহত নারীকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

রাতে বাড়িতে খাবার খেয়ে নিজের রাইস মিলে পাহারা দিতে যান মোহাম্মদ আলী সরকার। গভীর রাতে পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে মিলে ঢোকে। বিষয়টি টের পেয়ে গেলে তারা মোহাম্মদ আলীর হাত-পা বেঁধে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে। পরে মিল থেকে তিনটি ট্রান্সফরমার নিয়ে পালিয়ে...
২ মিনিট আগে
ভোলার মনপুরায় টানা আট দিনের বর্ষণে জলাবদ্ধতায় প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী হয়েছেন। বিভিন্ন ইউনিয়ন ও চরাঞ্চলে খাদ্যসংকট, বিশুদ্ধ পানির অভাব ও স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। স্থানীয়রা স্লুইসগেট মেরামত, খাল পুনঃখনন ও জরুরি ত্রাণের দাবি জানিয়েছেন।
২০ মিনিট আগে
ঢাকার ধামরাইয়ে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে আহত আনোয়ার হোসেন মোল্লা ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার শ্যামলীর হেলথ কেয়ার হাসপাতালে মারা গেছেন। ঘটনার পর করা মামলাটি এখন হত্যা মামলায় রূপ নেবে বলে জানিয়েছে পুলিশ।
৩৯ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ গ্রামে বন্যার পানিতে নৌকা ডুবে হাসনাতুল জন্নাত ঝর্ণা (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। তিন ঘণ্টা পর ডুবুরি দল মরদেহ উদ্ধার করে।
১ ঘণ্টা আগে