
ঝালকাঠিতে তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২-এ দ্বিতীয়বারের মতো বিস্ফোরণ ঘটেছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাহাজটি থেকে ছোট ট্যাংকারে তেল স্থানান্তরের সময় এই বিস্ফোরণ ঘটে। এর পরপরই পাশে থাকা সাগর নন্দিনী-৪ জাহাজেও বিস্ফোরণ ঘটে। এতে ১০ পুলিশ সদস্যসহ ১৪ জন দগ্ধ ও আহত হয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন জহিরুল ইসলাম।
বিস্ফোরণের পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরিশাল, ঝালকাঠি, কাউখালী ও নলছিটির চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত সোয়া ১০টায় এ খবর লেখা পর্যন্ত জাহাজ দুটিতে আগুন জ্বলতে দেখা যায়। এর আগে গত শনিবার বেলা পৌনে ২টার দিকে সাগর নন্দিনী-২-এ বিস্ফোরণে চারজন দগ্ধ ও চারজন নিখোঁজ হন।
ইতিমধ্যে নিখোঁজ চারজনের লাশই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. সেলিম।
বেলা পৌনে ১১টার দিকে জাহাজের সুপারভাইজার মাসুদুর রহমান বেলালের লাশ উদ্ধার করা হয়। এরপর দুপুর সোয়া ১২টার দিকে মাস্টার রুহুল আমিন এবং বিকেলে চালক আকরাম হোসেন সরোয়ারের লাশ পাওয়া যায়। পরে বিআইডব্লিউটিএ ফায়ার সার্ভিসের কাছে লাশ হস্তান্তর করে। এর আগে গতকাল রোববার জাহাজের ইঞ্জিনরুম থেকে গ্রিজার আব্দুস সালাম হৃদয়ের লাশ উদ্ধার করে কোস্ট গার্ড।
সিভিল সার্জন জহিরুল ইসলাম বলেন, আহত ও দগ্ধদের মধ্যে পুলিশের ১০ জন সদস্য রয়েছেন। গুরুতর তিনজনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন—

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
৫ মিনিট আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
৫ মিনিট আগে
বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেণু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেণু কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের সাত শ্রমিক পালিয়ে গেছেন। কাউকে আটক করা যায়নি।
১৪ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১৮ মিনিট আগে