গাজীপুর সিটি করপোরেশনের আলোচিত সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের পর তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়ে স্ত্রীর দেওয়া তালাকের নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জাহাঙ্গীরের স্ত্রী কাজী রাজিয়া সুলতানা গত ৩০ এপ্রিল তালাকের নোটিশটি পাঠিয়েছেন। নোটিশে তিনি মানসিক নির্যাতন, অত্যাচার ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগ তুলেছেন জাহাঙ্গীরের বিরুদ্ধে। ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, নোটিশ পাঠানোর পর সম্পর্কের উন্নতি না হলে ৯০ দিন পর চূড়ান্তভাবে তালাক কার্যকর হবে।
নোটিশের অনুলিপি গাজীপুর সিটি করপোরেশনের মেয়রকে দেওয়া হয়েছে। নোটিশে সাক্ষী হিসেবে আছেন কাজী তৈয়াবুর রহমান ও কাজী নাজমুস সাকিব।
নোটিশের বিষয়ে জানতে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। তবে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র নোটিশের সত্যতা স্বীকার করেছেন।
দলের সিদ্ধান্ত অমান্য করে গাজীপুর সিটির মেয়র পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন জাহাঙ্গীর আলম। কিন্তু একটি খেলাপি প্রতিষ্ঠানের ঋণের জামিনদার হওয়ায় তাঁর প্রার্থিতা বাতিল হয়। উচ্চ আদালতে আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি তিনি। জাহাঙ্গীর প্রার্থী হতে না পারলেও তাঁর মা জায়দা খাতুন সিটি মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
পুত্রবধূর দেওয়া নোটিশের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীরের মা জায়দা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলের বউ কোথায় থাকল, মেয়ের জামাই কোথায় থাকল—এগুলো আমার দেখার বিষয় না।’
মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে কটূক্তির অভিযোগে ২০২১ সালের ২৫ নভেম্বর জাহাঙ্গীর আলমকে প্রথমে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পরে দলের প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। পরে অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগে মেয়রের পদ থেকেও তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
গত রোববার (১৪ মে) আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠকে বহিষ্কারের সুপারিশ করা হয়। এরপর গতকাল সোমবার সন্ধ্যায় জাহাঙ্গীর আলমকে স্থায়ীভাবে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের তথ্য এক চিঠিতে জানান দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
এর পরপরই ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে স্ত্রী কাজী রাজিয়া সুলতানার তালাকের নোটিশটি ছড়িয়ে পড়ে।
গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন আজকের পত্রিকাকে বলেন, ‘নোটিশটি সঠিক। সিটি করপোরেশনের আইন শাখায় এসংক্রান্ত চিঠি পৌঁছেছে।’

রাজশাহী বিভাগের তিন জেলায় হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ বেড়েছে। বগুড়া ও নওগাঁ জেলায় ইতিমধ্যে বেশ কিছু রোগী শনাক্ত হয়েছে। বগুড়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে জয়পুরহাটে এখনো নিশ্চিত রোগী পাওয়া না গেলেও হামে আক্রান্তের লক্ষণ থাকায় শিশুদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
৩৯ মিনিট আগে
১৫ দিন ধরে বৃষ্টিপাতে সুনামগঞ্জের ছোট-বড় অন্তত অর্ধশতাধিক হাওরের কাঁচা ধান তলিয়ে গেছে। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে এক ফসলি জমির কয়েক হাজার হেক্টর বোরো ধান। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসে বলা হচ্ছে, ৬ এপ্রিল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
১ ঘণ্টা আগে
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা কাচ। কোথাও পড়ে আছে পরিত্যক্ত নির্মাণসামগ্রী, জমেছে আবর্জনা। সিরাজগঞ্জের হাটিকুমরুল-পাঁচলিয়া এলাকায় গড়ে তোলা ট্রাক টার্মিনাল ও চালক বিশ্রামাগারের চিত্র এটি। কয়েক বছর আগে নির্মাণ শেষ হলেও চালু না হওয়ায় পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়।
১ ঘণ্টা আগে
সুষ্ঠু যান এবং পথচারী চলাচলের সুবিধার্থে রাজধানীতে ফুটপাত ও সড়কে অবৈধ দখল উচ্ছেদে গতকাল বুধবার অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রাজধানীর ফুটপাত এবং রাস্তার অনেকটা জুড়ে দোকান বসিয়ে নানাভাবে দখল করা হয়; যা যানজট সৃষ্টি ও দুর্ঘটনায় বড় ভূমিকা রাখে।
১ ঘণ্টা আগে