Ajker Patrika

যাত্রাবাড়ীতে সাড়ে ১৩ লাখ টাকার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ২০: ৪৩
যাত্রাবাড়ীতে সাড়ে ১৩ লাখ টাকার ইয়াবাসহ নারী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে ৪ হাজার ৫০৫ পিস ইয়াবাসহ এক নারীকে (২৬) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৫১ হাজার ৫০০ টাকা।

আজ বুধবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার দোলাইরপাড় এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০-এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল দোলাইরপাড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ৪ হাজার ৫০৫ পিস ইয়াবাসহ ওই নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা।

এসআরবির দাবি, গ্রেপ্তার নারী পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি বেশ কিছুদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

উদ্ধার করা ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত