অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষা বিষয়ে ঢাকায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের আয়োজন করে ঢাকা স্কুল অব ইকোনোমিক্স এর উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রাম।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির প্রভাষক ড. সারদানা খান।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি সেলফ অ্যাওয়ারনেস এবং সোট (এসডব্লিউওটি) অ্যানালাইসিসের ওপড় জোর দেওয়ার পরামর্শ দেন।
সেমিনারে সভাপতিত্ব করেন অর্থনীতিবিদ এবং উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রাম এর কোর্ডিনেটর প্রোফেসর ড. মুহম্মদ মাহবুব আলী।
তিনি বলেন, উদ্যোক্তা অর্থনীতির শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা অর্জনের মাধ্যমে দেশে বিদেশে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সেজন্য ঢাকা স্কুল অব ইকোনোমিক্সের উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রাম শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে।
এ ছাড়া সেমিনারে আলোচক ছিলেন সহকারী অধ্যাপক রেহেনা পারভিন, সহকারী অধ্যাপক ড. সারা তাসনিম এবং প্রভাষক শামিম আহমেদ।

রাজধানীর শাহবাগ থানার ভেতরে বেশ কয়েকজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় থানা চত্বরে এই হামলায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। তাঁরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য। এ বিষয়ে শাহবাগ থানা-পুলিশ কোনো বক্তব্য দেয়নি।
১ ঘণ্টা আগে
পিরোজপুরের ভান্ডারিয়ায় এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এক পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার ইকড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়া ওই শিক্ষার্থী চরম দুশ্চিন্তায় আছে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের বড়লেখায় ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থী ও এইচএসসি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী দুই বোনকে ধর্ষণচেষ্টাকালে মিথুন দাস নামের (২৭) প্রতিবেশী এক যুবককে আটক করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এরপর ধর্ষণচেষ্টাকারী যুবকের বাবা, চাচা, ভাইসহ স্বজনেরা দলবদ্ধভাবে অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর চালিয়ে....
১ ঘণ্টা আগে
ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মেয়ের আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ থানা চত্বরে হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা। ছাত্রশিবিরের অভিযোগ, ছাত্রদলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন।
১ ঘণ্টা আগে