চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফারণের ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল সাত। আজ রোববার রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত্যু হওয়া প্রবেশ লাল শর্মা (৫৫) সীতাকুণ্ডের ভাটিয়ারির ৬ নম্বর ওয়ার্ডের মৃত মতিলাল শর্মার ছেলে। তিনি সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টের অপারেটর ছিলেন।
লাল শর্মার ছোট ভাই নয়ন লাল শর্মা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে মুমূর্ষু অবস্থায় চমেকে ভর্তি করা হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার রাতে মৃত্যু হয়।
শনিবার বিকেলে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হলো। নিহত অন্য ছয় জন হলেন লক্ষ্মীপুরের কমলনগর এলাকার মহিজল হকের ছেলে সালাউদ্দিন (৩৩), নেত্রকোনার কলমাকান্দা এলাকার খিতিশ রংদীর ছেলে রতন নকরেক (৫০), নোয়াখালীর সুধারাম এলাকার মৃত মকবুল আহমদের ছেলে মো. কাদের মিয়া (৫৮), সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার মৃত বিম রুগার ছেলে সেলিম রিছিল (৩৯), একই এলাকার মৃত ইসমাইলের ছেলে শামসুল আলম (৬৫) এবং সীতাকুণ্ডের জাফরাবাদ এলাকার মৃত আবুল বশরের ছেলে মো. ফরিদ (৩২)।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, দুপুরের দিকে সর্বশেষ নিহত সেলিম রিছিল মরদেহ হস্তান্তর করা হয়। নিহত ছয়জনের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহত ১৮ জনকে সাড়ে ৭ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। আহত আরও দুজনের সঙ্গে যোগাযোগ করতে না পারায় সহায়তার টাকা দেওয়া যায়নি।

রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগে
১০ হাজার টাকা ঘুষ চাওয়ার অডিও রেকর্ড ভাইরাল হওয়ার পর শরীয়তপুরের জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। ঘুষ দাবির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করেছে জেলা পুলিশ সুপারের কার্যালয়। একই সঙ্গে তাঁকে সাময়িক বরখাস্তের
৯ মিনিট আগে
বরিশালে ভূমি অফিসে জেলা প্রশাসনের ঝটিকা পরিদর্শনে দুই কর্মচারীকে অনুপস্থিত পাওয়ায় তাঁদের স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক প্রত্যাহার) করা হয়েছে। সদর উপজেলার আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় জেলা প্রশাসন।
২২ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালিয়ে ‘ঝটিকা মিছিল’ এবং নাশকতার লক্ষ্যে গভীর রাতে গোপন বৈঠক করার অভিযোগে ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। দুই মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।
৩২ মিনিট আগে