গুলশানে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

রাজধানীর গুলশান-২ নম্বরে মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের পাশের একটি ১২তলা ভবনের সপ্তম তলায় আগুন লেগেছে। আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহজাহান জানান, অগ্নিকাণ্ডের খবরে প্রথমে তিনটি এবং পরে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে আসে।
ভবনের ভেতরের পরিস্থিতি জানতে চাইলে শাহজাহান শিকদার জানান, ভবনের কয়েকটি ফ্ল্যাট থেকে এখন পর্যন্ত চারজনকে অক্ষত অবস্থায় নামিয়ে আনা হয়েছে। তবে তাঁদের সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।









