অবশেষে উইন্ডোজ ১১–এর জন্য উন্মুক্ত হয়েছে অ্যাপল মিউজিক এবং অ্যাপল টিভির অ্যাপ। মাইক্রোসফট স্টোরে অ্যাপ দুটি পাওয়া যাচ্ছে। পাশাপাশি পাওয়া যাচ্ছে ‘অ্যাপল ডিভাইস’ নামের আরেকটি অ্যাপ। এর মাধ্যমে উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে সহজেই অ্যাপলের আইফোন এবং আইপ্যাড নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সি-নেট–এর প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ১২ অক্টোবর সারফেস ল্যাপটপ উন্মোচন অনুষ্ঠানে মাইক্রোসফট ঘোষণা করেছিল, অ্যাপল মিউজিক এবং অ্যাপল টিভির অ্যাপ শিগগিরই মাইক্রোসফট স্টোরে আসবে। অ্যাপল মিউজিক বা টিভির অ্যাপের প্রিভিউ সংস্করণ ইনস্টল করলে ‘আইটিউনস’ অ্যাপ চালু করতে পারবেন না ব্যবহারকারীরা। আইটিউনসের নতুন সংস্করণ এলে তবেই এই অ্যাপে প্রবেশ করা যাবে।
অ্যাপল মিউজিক, অ্যাপল টিভি এবং ডিভাইস অ্যাপগুলোর সঙ্গে ম্যাক অপারেটিং সিস্টেমের অ্যাপের সাদৃশ্য রয়েছে। মাইক্রোসফট স্টোরে অ্যাপগুলো সহজে খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো। ব্যবহারকারীরা আশা করছেন শিগগিরই এ সমস্যার সমাধান হবে।
সম্প্রতি, তৃতীয় পক্ষের অ্যাপ স্টোর থেকে আইফোন কিংবা আইপ্যাডে অ্যাপ ইনস্টল করার সুবিধা চালু করার কথা জানায় অ্যাপল। তবে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। এতে করে অ্যাপলের নির্ধারিত অ্যাপ স্টোরের ওপর নির্ভর করে থাকতে হবে না অ্যাপল পণ্য ব্যবহারকারীদের।
আগামী বছর বাজারে আসবে আইফোনের অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আইওএস ১৭। এ অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসগুলোতে এই সুবিধা পাওয়া যাবে। তবে প্রাথমিকভাবে এ সুবিধা শুধু ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ব্যবহারকারীরা পাবেন। যদিও ইইউয়ের কারণে এমন সিদ্ধান্ত নিতে ‘বাধ্য’ হয়েছে অ্যাপল। কোম্পানিটি দাবি করেছে, অ্যাপ স্টোরের বাইরে থেকে অ্যাপ ইনস্টলের অনুমতি দেওয়ায় নিরাপত্তা দুর্বলতা এবং গোপনীয়তার উদ্বেগ তৈরি হতে পারে।

বাড়িতে অতিথি এলে বা জন্মদিনের আয়োজনে আমাদের দেশে মিষ্টি বা পায়েস খাওয়ানোর চল বেশ পুরোনো। পরিচিত স্বাদের বাইরে নতুন কিছু দিয়ে অতিথিদের চমকে দিতে চাইলে ঘরেই তৈরি করে ফেলতে পারেন ব্রাজিলের জনপ্রিয় মিষ্টি ব্রিগাদেইরো। চকলেটে দিয়ে তৈরি এই মিষ্টি ব্রাজিলে বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানের অন্যতম জনপ্রিয় খাবার...
১ ঘণ্টা আগে
একসময় ইরাক মানেই ছিল যুদ্ধ, ধ্বংস আর নিরাপত্তাহীনতার ছবি। কিন্তু ২০২৫-২৬ সালে দেশটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক পর্যটনভূমি হিসেবে পরিচিতি লাভ করেছে। শিয়া মুসলিমদের কারবালা ও নাজাফের পাশাপাশি খ্রিষ্টান তীর্থযাত্রীদের জন্যও ইরাক নতুন করে নিজেকে তুলে ধরছে। ইরাকের সবচেয়ে প্রতীকী...
৩ ঘণ্টা আগে
উনিশ শতকের সেই অদ্ভুত ও কিছুটা বিকৃত কৌতূহল কিন্তু ইতিহাস থেকে মুছে যায়নি। আধুনিক যুগে এসে সেই আগ্রহই জন্ম দিয়েছে এক নতুন আন্তর্জাতিক ভ্রমণ ধারা, যাকে বলা হচ্ছে ডার্ক ট্যুরিজম। অ্যাডভেঞ্চার ও থ্রিল-সন্ধানী একদল ভিন্নধর্মী পর্যটক এখন আর সমুদ্রসৈকত বা কোনো বিখ্যাত শহরের রাস্তায় ঘোরে না। তাদের...
১৭ ঘণ্টা আগে
একজন মানুষ দৈনন্দিন নানা বিষয় নিয়ে স্বাভাবিকভাবে কথা বললেও নিজের অনুভূতি নিয়ে কথা বলতে চান না। সম্পর্কের কোনো জটিল বিষয় উঠলে তিনি এড়িয়ে যান। অন্যজন কষ্টের কথা বললে সেটি গুরুত্বের সঙ্গে না নিয়ে বিরক্তি প্রকাশ করেন। আবার কখনো সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার সময় তিনি নিজেই দূরত্ব তৈরি শুরু করেন। এ ধরনের...
২১ ঘণ্টা আগে