
অ্যাপল তার সর্বশেষ আইপ্যাডওএস ২৬ আপডেটে ব্যবহারকারীদের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে। এই আপডেটে ‘লিকুইড গ্লাস’ নামে সম্পূর্ণ নতুন ডিজাইন দেখা যাবে, যা পুরো ইন্টারফেসকে আরও আধুনিক ও প্রাণবন্ত করে তুলেছে। এ ছাড়া মাল্টিটাস্কিং, ফাইল ব্যবস্থাপনা এবং এআই-ভিত্তিক ফিচারগুলোয় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

অ্যাপল তাদের বার্ষিক ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) ২০২৫-এ একগুচ্ছ চমকপ্রদ হালনাগাদ ও নতুন ফিচার উন্মোচন করেছে। এবারের মূল আকর্ষণ ছিল অপারেটিং সিস্টেমের নতুন ডিজাইন, আইফোন, আইপ্যাড, ম্যাক, এয়ারপডস ও ভিশন প্রো এর জন্য উন্নত ফিচার, এবং অ্যাপলের-এর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-কে ঘিরে

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল এবার গেমারদের জন্য নিয়ে আসছে আলাদা গেমিং অ্যাপ। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের খ্যাতনামা সাংবাদিক মার্ক গুরম্যানের বরাতে জানা গেছে, অ্যাপলের এই নতুন গেমিং অ্যাপ চলতি বছরের শেষ দিকে আইফোন, আইপ্যাড, ম্যাক এবং অ্যাপল টিভিতে প্রি-ইনস্টল করা থাকবে।

অবশেষে আইপ্যাড ব্যবহারকারীদের জন্য চালু হলো হোয়াটসঅ্যাপ। ২০০৯ সালে হোয়াটসঅ্যাপ চালু হলেও এবং এর এক বছর পর প্রথম আইপ্যাড বাজারে আসার পর এত দিন ব্যবহারকারীদের জন্য আইপ্যাডে হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য আলাদা কোনো অ্যাপ ছিল না। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে, সোমবার অ্যাপ স্টোরে উন্মুক্ত হয়েছে অ্যাপটি..