
পাঁচটি সোনালি ট্রফি আর প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশ্বকাঁপানো ফুটবল কিংবদন্তি—এই এক কথাতেই বোঝানো হয় বিশ্বকাপের চিরচেনা এক দল ব্রাজিলকে। এদিক থেকে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল। ফুটবল বিশ্বে নিজেদের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে তারা। তবে গত পাঁচটি বিশ্বকাপে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি ব্রাজিল। এবারের বিশ্বকাপে নিজেদের ভাগ্য ফেরাতে এবং প্রতিপক্ষের চেয়ে একধাপ এগিয়ে থাকতে তাদের পরিকল্পনা ও চেষ্টার কোনো ত্রুটি নেই। যার জন্য প্রযুক্তিগত সহায়তার ওপর বড় জোর দিয়েছে ব্রাজিল দল। পর্দার আড়ালে তাদের স্পোর্টস সায়েন্টিস্ট এবং কোচিং স্টাফরা খেলোয়াড়দের প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করতে ব্যবহার করছেন সর্বাধুনিক ওয়ারঅ্যাবল টেকনোলজি বা পরিধানযোগ্য প্রযুক্তি।
ব্রাজিলের ঘরোয়া লিগ থেকে শুরু করে ইউরোপের শীর্ষ লিগ। সবখানে খেলা তারকা খেলোয়াড়েরা তাঁদের জার্সির নিচে সেন্সরযুক্ত একধরনের বিশেষ স্মার্ট ভেস্ট পরে থাকেন। এটি দেখতে অনেকটা স্পোর্টস ব্রা-এর মতো। পুরো সিজনে ক্লাব ফুটবলে খেলা এবং অনুশীলনের সময় এই ভেস্টগুলো খেলোয়াড়দের গতি, হার্ট রেট, ক্লান্তির মাত্রা এবং ইনজুরি রিকভারির মতো গুরুত্বপূর্ণ শারীরিক অবস্থার রিয়েল-টাইম ডেটা তৈরি করে। ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি এবং তাঁর স্টাফদের জন্য বড় চ্যালেঞ্জ হলো, সারা বছর খেলোয়াড়দের কাছে না পাওয়া। ব্রাজিলের তারকারা ছড়িয়ে আছেন বিশ্বের ভিন্ন ভিন্ন মহাদেশের ভিন্ন ভিন্ন লিগে। এই দূরত্ব ঘোচাতে ব্রাজিলের স্পোর্টস সায়েন্স বিভাগের প্রধান গুইলহার্ম পাসোস এবং তাঁর দল প্রতিটি ক্লাবের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন। ক্লাবগুলো থেকে নিয়মিত খেলোয়াড়দের ডেটা ব্রাজিলের কেন্দ্রীয় ডেটাবেইসে যুক্ত করা হয়। ফলে হাজার মাইল দূরে থাকা খেলোয়াড়ের ফিটনেস বিষয়ে কোচের কাছে স্পষ্ট ধারণা থাকে।
ফুটবলে হ্যামস্ট্রিং ইনজুরি খুব সাধারণ সমস্যা। এই ট্রেকিং প্রযুক্তির বড় সুবিধা হলো, এর মাধ্যমে ইনজুরি থেকে ফেরা কোনো খেলোয়াড়ের পুনর্বাসনপ্রক্রিয়া নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা যায়। একজন হাই-স্পিড খেলোয়াড় কতটুকু গতিতে দৌড়াচ্ছেন এবং তাঁর পেশি সেই চাপ নিতে পারছে কি না, তা ডেটা দেখে বোঝা যায়। এ ছাড়া ক্লাব ফুটবলে অতিরিক্ত ম্যাচ খেলার কারণে কোনো খেলোয়াড় ওভারলোডেড বা অতিরিক্ত ক্লান্ত কি না, তা দেখে তাঁকে প্রয়োজনীয় বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

কৌশলগত সিদ্ধান্ত নিতে এই ডেটা সাহায্য করছে। সংগৃহীত ডেটা কোচের কৌশলগত সিদ্ধান্ত নিতে সরাসরি প্রভাব ফেলে। যেমন কোনো উইঙ্গার যদি দ্রুতগতির হন, তবে কোচ তাঁকে কাউন্টার-অ্যাটাকিং বা প্রতি-আক্রমণাত্মক কৌশলে ব্যবহারের পরিকল্পনা করতে পারেন। আবার কোনো খেলোয়াড় ম্যাচ শুরু করার মতো পুরোপুরি ফিট না হলে, তাঁকে ম্যাচের শেষভাগে ইমপ্যাক্ট সাবস্টিটিউট বা প্রভাবশালী বদলি খেলোয়াড় হিসেবে নামানোর সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। এই ট্রেকিং ব্যবস্থা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ চলাকালীন সচল থাকবে, যা অল্প দিনের ব্যবধানে অনুষ্ঠিত ম্যাচগুলোতে খেলোয়াড়দের ক্লান্তি ও ফিটনেস ধরে রাখতে সাহায্য করবে।
বিজ্ঞান ও প্রযুক্তির ওপর নির্ভরতা বাড়লেও ব্রাজিল দল মনে করে, ফুটবলে ডেটাই শেষ কথা নয়। গুইলহার্ম পাসোস একটি উদাহরণ দিয়ে জানান, ট্রেকিং ডেটায় দেখা গেছে এক খেলোয়াড় পুরো ম্যাচে মাত্র ৬ কিলোমিটার দৌড়েছেন, যেখানে অন্যরা তাঁর দ্বিগুণ দৌড়েছেন। সংখ্যার বিচারে তাঁকে অলস মনে হলেও, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, তিনি সব সময় মাঠের নিখুঁত ট্যাকটিক্যাল পজিশনে দাঁড়িয়ে ছিলেন। অর্থাৎ, তিনি ছিলেন অত্যন্ত কার্যকর একজন খেলোয়াড়। ফুটবল কোনো দৌড় প্রতিযোগিতা নয় যে বেশি দৌড়ালেই ভালো খেলা হবে। তা ছাড়া ফুটবলে মানসিকতা ও মনস্তত্ত্বের একটি বড় ভূমিকা রয়েছে। অনেক সময় দুর্দান্ত শারীরিক ডেটা থাকা সত্ত্বেও একজন খেলোয়াড়কে কোচ দলে না-ও রাখতে পারেন। এমন হতে পারে, টেকনিক্যাল বা মেন্টাল দিক থেকে তিনি কোচের খেলার ধরনের সঙ্গে খাপ খাওয়াতে পারেন না।
এবারের বিশ্বকাপে প্রযুক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিতে ফিফা এবং লেনোভো যুক্ত করেছে এআই-চালিত অ্যাসিস্ট্যান্ট ফুটবল এআই প্রো। এটি মেশিন লার্নিংয়ের মাধ্যমে কোটি কোটি ডেটা পয়েন্ট বিশ্লেষণ করে কোচ ও খেলোয়াড়দের তাৎক্ষণিক ফিডব্যাক দেবে। তবে প্রযুক্তির এই বিপ্লবের মাঝেও ব্রাজিলের মূল শক্তি হলো মানুষের বিচারবুদ্ধি। পাসোসের মতে, প্রযুক্তির ভেতরের ডেটা বিশ্লেষণ করে তা মাঠে প্রয়োগ করার জন্য বিশেষজ্ঞ মানুষের সিদ্ধান্তই আসল পার্থক্য গড়ে দেয়।
২৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচে এই প্রযুক্তি তাঁদের সেরা একাদশ মাঠে নামাতে সাহায্য করবে। তবে ট্রফি জয়ের গৌরব আসবে মূলত খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্স ও মানবিক মেধার ওপর ভর করেই।
সূত্র: বিবিসি

রিকশার হুড খুলে প্রিয় মানুষটির সঙ্গে বর্ষার প্রথম বৃষ্টিতেই শুধু নয়, বৃষ্টি হলেই আপনি ভিজতে ভালোবাসেন। এই আনন্দের ফাঁকে কিন্তু বৃষ্টির পানি লেগে ক্ষতিগ্রস্ত চুল। নষ্ট হচ্ছে এর ঝরঝরে ভাব। আবার এই মৌসুমেই মাথার ত্বকে খুশকি হয় সবচেয়ে বেশি। তাই বলে কি আর বৃষ্টিতে ভিজবেন না! এ ক্ষেত্রে চুলের একটু...
৭ ঘণ্টা আগে
এখন প্রায় সবার ঘরে পাকা আম দিয়ে নানা ধরনের খাবার তৈরি করা হচ্ছে। এবার এই আম দিয়েই তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের একটি খাবার। আপনাদের জন্য ম্যাঙ্গো অ্যান্ড ইয়োগার্ট ব্রুসকেটার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর। পাউরুটি ৩ স্লাইস, টক দই আধা কাপ, লবণ সামান্য, গোলমরিচের গুঁড়া...
৯ ঘণ্টা আগে
আজ ১৫ জুন, বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস। প্রবীণদের প্রতি সহিংসতা, অবহেলা, বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং তাঁদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য প্রতিবছর জাতিসংঘ ঘোষিত দিবসটি পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, সারা বিশ্বে প্রতি ছয়জন বয়স্ক...
১ দিন আগে
জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
১ দিন আগে