
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গতকাল দাবি করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ আত্মহত্যা করেছেন। তবে ডিবির এই দাবি মানতে নারাজ ফারদিনের পরিবার ও সহপাঠীরা। সে জন্য ডিবির আহ্বানে ফারদিনের আত্মহত্যার ‘তথ্য-প্রমাণ’ জানতে মিন্টো রোডে সংস্থাটির কার্যালয়ে গিয়েছিলেন বুয়েটের ৩১ জন শিক্ষার্থী।
তাঁরা বেলা সাড়ে ১১টার দিকে ডিবি কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে তাঁরা প্রায় দুই ঘণ্টার বেশি অবস্থান করে বেলা পৌনে ২টার দিকে ডিবি কার্যালয় থেকে বের হন।
নাম প্রকাশ না করে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা ডিবি কার্যালয়ে ফারদিনের আত্মহত্যার বেশ কিছু তথ্য পেয়েছি। তবে আমরা এখনো নিশ্চিত না। নিজেদের মধ্যে আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাব।’
এর আগে বুয়েট শিক্ষার্থীরা আজ সকাল ১০টায় তাঁদের পূর্বঘোষিত প্রতিবাদ সমাবেশ আপাতত স্থগিত করেন।
গতকাল ডিএমপির ডিবি পুলিশের প্রধান হারুন অর রশীদ এক সংবাদ সম্মেলনে বলেন, বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ তারাব বিশ্বরোডের সুলতানা কামাল ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
হারুন অর রশীদ বলেন, ‘ফারদিন ঘটনার দিন রাত ৯টার পরে বান্ধবী বুশরাকে রামপুরায় নামিয়ে দিয়ে এরপর তিনি কেরানীগঞ্জে যান। সেখানে থেকে আবার পুরান ঢাকার জনসন রোডে আসেন। সেখান থেকে গুলিস্তান, এরপর যাত্রাবাড়ী চৌরাস্তা। সেখান থেকে লেগুনায় উঠে তারাব বিশ্বরোডে চলে যান। সুলতানা কামাল ব্রিজের ওপর নেমে তিনি হেঁটে আসেন। সেখান থেকে রাত ২টা ৩৪ মিনিট ২৩ সেকেন্ডে ঝাঁপ দেন, যা ব্রিজের সিসি ক্যামেরায় ধরা পড়েছে।’
ফারদিন হত্যাকাণ্ড নিয়ে আরও সংবাদ পড়ুন:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের পার্টস চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইটের আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে আহত কোনো ব্যক্তিই হাসপাতালে চিকিৎসা নিতে যাননি। তাঁরা বিভিন্ন গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
৮ মিনিট আগে
রংপুরের পীরগাছায় মাদকাসক্ত ছেলের শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বিষপানে হেচা বানু (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১০ মিনিট আগে
চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ইউনিয়ন ব্যাংকের ২২ কোটি টাকার খেলাপি ঋণ এবং ওয়াসার অধিগ্রহণ করা জমি বন্ধক রেখে ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ওয়াসা কর্তৃপক্ষ বলছে, তাঁকে চেয়ারম্যান নিয়োগে আইনের ৭(১) ধারা অনুসরণ হয়নি।
১২ মিনিট আগে
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) তত্ত্বাবধানে পরিচালিত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে কম্পিউটার সেট, সেলাই মেশিন ও ফুড কার্ট (খাদ্য বিক্রয়ের গাড়ি) বিতরণ করা হয়। আজ মঙ্গলবার সকালে নগরীর ৭ নম্বর ঘাট এলাকার সেলফি পার্কে প্রকল্পভুক্ত
৩২ মিনিট আগে