
অনুমতি ছাড়া ভারতীয় নৃত্য শিল্পী নোরা ফাতেহির অনুষ্ঠানের বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগকে অনুরোধ জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। গত ১৫ নভেম্বর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই অনুরোধ জানায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা। তিনি শুটিংয়ে অংশ নিতে পারবেন। তবে অন্য কোনো কিছুতে আইনের ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সেই কর্মকর্তা।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নোরা ফাতেহিকে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টারির শুটিংয়ের অনুমতি দিয়েছে। কিন্তু তিনি বসুন্ধরা কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে খবর প্রকাশ হয়েছে। ওই অনুষ্ঠানের জন্য উচ্চমূল্যে টিকিট বিক্রি করা হচ্ছে। বিদেশি শিল্পীদের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে আয়োজক কর্তৃপক্ষ কোনো অনুমতি নেয়নি। উইমেন লিডারশিপ কর্তৃপক্ষ অনুষ্ঠানের অনুমতির জন্য আবেদন করেছিল। অর্থনৈতিক মন্দা ও বাংলাদেশ ব্যাংকের অনুরোধের কারণে তাঁদের আবেদন নামঞ্জুর করা হয়েছে। শুটিং ছাড়া নোরা ফাতেহী অন্য কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। কিন্তু উইমেন লিডারশিপ করপোরেশন বাণিজ্যিকভাবে বসুন্ধরা কনভেনশনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। বিদেশি এই শিল্পী অনুমতি ছাড়া কোনো বাণিজ্যিক অনুষ্ঠানে অংশ নিলে এবং শর্ত লঙ্ঘিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
একই চিঠির অনুলিপি জাতীয় রাজস্ব বোর্ড, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশকে দেওয়া হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এই চিঠি পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ) মো. খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমাদের কাজ চলছে। তাকে শুটিংয়ের অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তিনি শুটিং করতে আসবেন বলে জানি। অন্য কোনো কিছুতে আইনের ব্যত্যয় ঘটলে আমরা ব্যবস্থা নেব।’
এদিকে, নোরা ফাতেহির বাংলাদেশের অনুষ্ঠান বানচালের ‘হুমকিদাতা’ হিসেবে শাহজাহান ভূঁইয়া রাজু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ। তাকে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করলে, আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক আমেনা খাতুন জানান, ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’ নামে একটি অনুষ্ঠানের আয়োজক ইসরাত জাহান মারিয়ার করার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, শাহাজাহান ভূঁইয়া আগে নোরা ফাতেহিকে আমন্ত্রণ জানিয়ে ব্যর্থ হন। এরপর তিনি লাল নোটিশ পাঠান এবং বিভিন্ন ছলচাতুরী ও প্রতারণার আশ্রয় নিয়ে নিজেকে অনুষ্ঠানের আয়োজক পরিচয়ে টিকিট বিক্রি করেন। অনুষ্ঠানটি বানচাল করার জন্য এবং বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছিল সে।
আরও পড়ুন:

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে