বলিউড তারকা নোরা ফাতেহি অবশেষে ঢাকায় আসার অনুমতি পেলেন। সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে অনুমতি দেওয়ার কথা জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
ঢাকায় উইমেন লিডারশিপ করপোরেশনের আয়োজনে উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন নোরা। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিক বলেন, ‘নোরা ফাতেহি ঢাকায় আসবেন ১৮ নভেম্বর সকালে। এক দিন থাকবেন। ফিরে যাবেন ১৯ নভেম্বর সকালে।’
মারিয়া জানান, নারী উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেবেন নোরা। তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রজ্ঞাপনে জানিয়েছে, ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক তথ্যচিত্রের জন্য নোরার ঢাকায় আগমনের কথা। বিষয়টি নিয়ে মারিয়া বলেন, ‘অনেকে বলছেন, নোরা নাকি শুটিং করার অনুমতি পেয়েছেন। বিষয়টি তা নয়। তাঁর ক্রেস্ট প্রদানের আয়োজনসহ অনুষ্ঠানস্থলে তিনি যতক্ষণ থাকবেন, সেটার ভিডিও ধারণ করে একটি তথ্যচিত্র নির্মাণ করা হবে। যেটি আমাদের ব্র্যান্ডিংয়ের জন্য ব্যবহার করা হবে। এর একটি কপি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েও জমা দিতে হবে।’
উইমেন লিডারদের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার পর অনুষ্ঠানে নোরার একটি ছোট পরিবেশনাও থাকতে পারে বলে জানিয়েছেন মারিয়া মৃত্তিক। এর আগে দুইবার নোরার ঢাকায় আসা স্থগিত করেছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫