সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দিয়ে নোরা ফাতেহি জানিয়ে দিলেন, ঢাকায় আসছেন তিনি। আগামী ১৮ নভেম্বর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতেই নোরার এই ঢাকা সফর। এ অনুষ্ঠানে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। শুধু কি তাই! নোরা আসবেন, আর নাচ হবে না—তা কী হয়! অনুষ্ঠানে পারফর্মও করবেন তিনি।
জানা গেছে, নোরা ফাহেতিকে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছে উইমেনস লিডারশিপ কর্পোরেশন। তারা আয়োজন করেছে গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ড। দেশের সেরা নারী উদ্যোক্তাদের পুরস্কৃত করতেই এ আয়োজন। ১৮ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসবে এ পুরস্কারের আসর। অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেবেন নোরা।
নোরাকে ঢাকার আনার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে উইমেনস লিডারশিপ কর্পোরেশন। অনুষ্ঠানটির সঙ্গে আছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ব্ল্যাক লিফ। তারা জানিয়েছে, দেড় হাজারের বেশি মানুষ এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন।
কানাডায় জন্ম নেওয়া নোরা বলিউডে ক্যারিয়ার শুরু করেন ২০১৪ সালে, ‘রোর: টাইগারস অব সুন্দরবন’ সিনেমা দিয়ে। তবে অভিনয়ের চেয়ে আইটেম গানে তাঁর পারফরমেন্সে বেশি মজেছে দর্শক। ‘টেম্পার’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক ২’, ‘ডাবল ব্যারেল’সহ বেশ কিছু দক্ষিণী সিনেমায় তাঁর নাচ তুমুল জনপ্রিয়তা পেয়েছে। বলিউডের অনেক সিনেমায় নোরার স্বল্প সময়ের উপস্থিতিতেই মুগ্ধ সবাই।
এবার কাতার বিশ্বকাপের থিম সংয়েও আছে নোরার উপস্থিতি। সদ্য প্রকাশিত ফিফা বিশ্বকাপ ২০২২-এর থিম সং ‘লাইট দ্য স্কাই’-এ কণ্ঠও দিয়েছেন নোরা। ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও শাকিরা এবং জেনিফার লোপেজের সঙ্গে একই স্টেজে পারফর্ম করার কথা রয়েছে নোরার।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৬ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৭ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৭ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৭ ঘণ্টা আগে