নিষিদ্ধ সংগঠনের সহিংস কর্মকাণ্ডের সংবাদ প্রকাশ বন্ধে তথ্যমন্ত্রী ও সচিবকে নোটিশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অগ্নিসংযোগ, বোমাবাজি, নাশকতা ও অন্যান্য সহিংস কর্মকাণ্ডের সংবাদ গণমাধ্যমে প্রচার ও প্রকাশ বন্ধে প্রয়োজনীয় আইনানুগ নির্দেশনা প্রদান করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও তথ্য সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী এস. এম. জুলফিকার আলী জুনু এই নোটিশ পাঠান।
নোটিশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে সংঘটিত সহিংস কর্মকাণ্ডের সংবাদ গণমাধ্যমে প্রকাশের পূর্বে তথ্যের যথাযথ যাচাই এবং নির্ভরযোগ্য সূত্র ব্যবহারের বিষয়ে উপযুক্ত নির্দেশনা প্রদান করতে বলা হয়।
সহিংস কর্মকাণ্ডের ভীতিকর দৃশ্য, উত্তেজনাপূর্ণ শিরোনাম এবং অপ্রয়োজনীয় পুন:প্রচার পরিহারের বিষয়ে প্রযোজ্য আইন ও সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে হবে। নিষিদ্ধ সংগঠনের সহিংস কর্মকাণ্ডের প্রত্যক্ষ উসকানি, অপরাধ সংঘটনের নির্দেশনা ও অপরাধমূলক কর্মকাণ্ডের মহিমান্বিত প্রচার প্রতিরোধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সাত দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।









