
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যাকাণ্ডে এক লেগুনার চালক ও সহকারীকে খুঁজছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঘটনার দিন ওই লেগুনাতেই তোলা হয়েছিল ফারদিনকে। পরে লেগুনাটি যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের তারাবর দিকে চলে যায় বলে জানিয়েছে ডিবি।
নতুন পাওয়া এক সিসিটিভি ফুটেজ দেখে ডিবি জানিয়েছে, ফারদিন ঘটনার দিন রাত সোয়া ২টায় রাজধানীর যাত্রাবাড়ীর লেগুনা স্ট্যান্ডে ছিলেন। তাঁকে সাদা গেঞ্জি পরা এক ব্যক্তি ডেকে লেগুনায় তোলেন, লেগুনায় আরও চারজন ছিলেন। পরে লেগুনাটি নারায়ণগঞ্জের তারাবর দিকে চলে যায়।
ডিবির প্রশ্ন, যে ব্যক্তি রাত সোয়া ২টার সময় যাত্রাবাড়ী লেগুনা স্ট্যান্ডে ছিলেন, তিনি কী করে রাত আড়াইটায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া বস্তিতে যান ? এর আগে র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ফারদিনকে চনপাড়া বস্তিতে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার সঙ্গে রায়হান নামে কয়েকজন মাদক ব্যবসায়ী জড়িত।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের এসব কথা বলেন।
হারুন অর রশীদ বলেন, ‘সাদা গেঞ্জি পরা এক লোক ফারদিনের সঙ্গে যাত্রাবাড়ী লেগুনা স্ট্যান্ডে কথা বলেন। এরপর তিনি লেগুনায় উঠে বসেন। লেগুনায় আরও তিন-চারজন ছিল। ফারদিনকে লেগুনায় উঠিয়ে বিশ্বরোডের দিকে যাওয়া হয়, এরপর সেটি সুলতানা কামাল সেতু পার হয়ে নারায়ণগঞ্জের তারাবর দিকে চলে যায়। যাঁরা ধরে নিয়ে গেছেন, তাঁরা আমাদের নজরদারিতে আছেন। লেগুনার চালক ও সহকারীকে খোঁজা হচ্ছে।’
হারুন অর রশীদ বলেন, ‘তারাব থেকে চনপাড়া যেতেই ২০ থেকে ৩০ মিনিট সময় লাগার কথা। লেগুনার চালক নজরদারিতে। তবে আমরা এখনই কংক্রিট তথ্যে আসছি না। তারাবর ঘটনা কি না, হত্যা কি না, সবকিছু তদন্ত করছি।’ ফারদিনের যাতায়াতের সব তথ্য নজরে এসেছে। তদন্ত শেষ না হলে বলা যাবে না বলেও জানান তিনি।
গত ৪ নভেম্বর নিখোঁজ হন ফারদিন। ৫ নভেম্বর এ ঘটনায় তাঁর বাবা নুর উদ্দিন রানা রামপুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ৭ নভেম্বর শীতলক্ষ্যা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ৯ নভেম্বর তাঁর বাবা রামপুরা থানায় বান্ধবী বুশরাকে আসামি করে মামলা করেন। মামলাটি ডিবি তদন্ত করছে।
ডিবি যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকার ফুটেজ সংগ্রহ করছে। যাত্রাবাড়ী লেগুনা স্ট্যান্ডে ৪ নভেম্বর দিবাগত রাত সোয়া ২টার দিকে একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সাদা শার্ট গায়ে এক ব্যক্তিকে লেগুনাযাত্রী ডাকছেন, তাঁর সঙ্গে কালো শার্ট পরা এক ব্যক্তি কথা বলছেন। কালো শার্ট পরা ব্যক্তিকে ফারদিন বলে দাবি করেছে ডিবি।
এই সম্পর্কিত আরও পড়ুন:

দেশের অন্যান্য শিল্পাঞ্চলের মতো গ্যাস-সংকটে ভুগছে নরসিংদীর শিল্পাঞ্চল। কারখানা কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনের তুলনায় গ্যাস সরবরাহ ৬০-৮০ শতাংশ পর্যন্ত কম। ফলে গত দুই সপ্তাহে নরসিংদীর কোনো কোনো কারখানায় উৎপাদন ৭০ শতাংশ হ্রাস পেয়েছে।
৪ ঘণ্টা আগে
আমন মৌসুম শুরু হয়েছে। কৃষকেরা জমি প্রস্তুত করছেন। বীজতলা থেকে চারা তোলা হচ্ছে। কোথাও কোথাও চারা রোপণও শুরু হয়েছে। তবে কৃষকেরা সারের দোকানে গিয়ে সার পাচ্ছেন না। ডিলাররা বলছেন, চাহিদার তুলনায় বিসিআইসি ও বিএডিসি তাঁদেরকে সার সরবরাহ করছে না।
৪ ঘণ্টা আগে
রাজশাহীতে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে। নগরীর পাঁচটি এলাকায় এডিস মশার প্রজনন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে ব্রেটো সূচক ৬১ দশমিক ৩৩ পাওয়া গেছে, যেখানে ২০-এর বেশি সূচককে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়।
৪ ঘণ্টা আগে
নান্দাইল-হোসেনপুর-পাকুন্দিয়া পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কটি খানাখন্দে ভরে গেছে। ভাঙাচোরা আর অপ্রশস্ত সড়কটি দিয়ে যাতায়াত করতে দুর্ভোগ পোহাচ্ছে বিভিন্ন যানবাহনের যাত্রীরা। আধা ঘণ্টার পথ পাড়ি দিতে দেড়-দুই ঘণ্টা লেগে যাচ্ছে তাঁদের।
৪ ঘণ্টা আগে