
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের যান্ত্রিক ত্রুটির কারণে সচল দুটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর আগে ২০২০ সালে ২ নম্বর ইউনিটটিও পুরোপুরি অচল হয়ে পড়ে আছে। এতে করে কেন্দ্রটির উৎপাদন একেবারে বন্ধ হয়ে গেল। তাতে উত্তরাঞ্চলের জেলাগুলোতে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
আজ মঙ্গলবার ভোর ৫টা ৫ মিনিটে ১ নম্বর ইউনিটের আইঅ্যান্ডসি সেকশনের বৈদ্যুতিক লাইনে শর্টসার্কিট থেকে হঠাৎ আগুন লাগে। এর প্রভাবে সচল থাকা ২৭৫ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিটটিও তাৎক্ষণিকভাবে ‘ট্রিপ’ করে বন্ধ হয়ে যায়। ফলে বিদ্যুৎ কেন্দ্রটির সামগ্রিক উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। মঙ্গলবার রাতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। মেরামতের কাজ চলছে। আশা করা যায় দ্রুত উৎপাদনে ফিরবে। যেহেতু বিদ্যুৎ কমে গেল তাতে করে লোডশেডিং এর আশঙ্কা দেখা দিতে পারে।’
উল্লেখ্য, ২০০৬ সালে ১২৫ মেগাওয়াটের দুটি ইউনিট নিয়ে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর পর ২০১৭ সালে ২৭৫ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিটটি নির্মাণ করা হয়। ২০২০ সালে ২ নম্বর ইউনিটটি পুরোপুরি অচল হয়ে পড়ে আছে।

গাজীপুরের কালিয়াকৈরে তরুণীকে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর অভিযোগে হত্যা মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি শান্ত পালকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। অপর আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
২ মিনিট আগে
চট্টগ্রামে পুরোনো ও থানাভিত্তিক তালিকা ধরে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার পর্যন্ত জেলায় ১ হাজার ৭০ জনকে আটক করা হয়েছে। নগরে খুলশী ও বাকলিয়ায় সাম্প্রতিক সহিংসতার পর অভিযান জোরদার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২০ মিনিট আগে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকাবাইচ প্রতিযোগিতা চলাকালে দুই প্রতিযোগী নৌকার লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় নৌকার প্রায় ২২–২৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৬টার দিকে উপজেলার সোনতলা করতোয়া নদীতে নৌকাবাইচ চলাকালে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফটম্যান শাহিন আলমকে গ্রেপ্তার করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল থানা-পুলিশ। চৌদ্দগ্রাম বাজারে জামায়াত নেতা ফজলুল হকের পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় আজ মঙ্গলবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
৩৪ মিনিট আগে