
বৈষম্যবিরোধী আন্দোলন দমনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের তৎকালীন সিনিয়র সহকারী কমিশনার মো. সাইফুল ইসলামকে বরখাস্ত করেছে সরকার।
গতকাল সোমবার (৫ অক্টোবর) তাঁকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন দমনে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ৩ ধারায় ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ২০২৫ সালের ১৪ এপ্রিল সাইফুল ইসলাম গ্রেপ্তার হন।
এই কারণে সরকারি চাকরি আইন অনুযায়ী সাইফুলকে সরকারি চাকরি থেকে ২০২৫ সালের ১৪ এপ্রিল থেকে ভূতাপেক্ষভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।
২৮ মিনিট আগে
চুক্তির আওতায় চারটি এ৩৫০-৯০০ উড়োজাহাজ দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আর ছয়টি এ৩২১ নিও পরিচালনা করা হবে আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে। ফলে দূরপাল্লার আন্তর্জাতিক গন্তব্যের পাশাপাশি আঞ্চলিক রুটেও বিমানের যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়বে।
১ ঘণ্টা আগে
জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৮২ লাখ ৮৪ হাজার ২৪৯ টাকার সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভির শাকিল জয়ের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অনিয়ম ও দুর্নীতির সিন্ডিকেট ভাঙতে ঢাকার ১৮টি স্টেশনের জন্য লটারির মাধ্যমে ১৮ জন সাব-রেজিস্ট্রার নির্বাচন করা হয়েছে। দেশের ‘এ’ ক্যাটাগরির ১৩১ জন কর্মকর্তার মধ্য থেকে তাঁদের বাছাই করা হয়।
৩ ঘণ্টা আগে