
‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে। এর একদিনের মাথায় আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি এবং ১০ কোটি টাকার মানহানির অভিযোগে মামলা হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানায় মামলাটি করেন জেলা গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান চৌধুরী। মামলায় ফারুক হোসেনকে আসামি করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
সোলায়মান চৌধুরী বলেন, ভিপি নুরুল হক নুরের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ ওঠায় তাঁর ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ফারুক হোসেনের অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সারা দেশে এ নিয়ে আলোচনা হয়েছে। এতে ভিপি নুরের ১০ কোটি টাকার মানহানি হয়। এ কারণে ক্ষুব্ধ হয়ে তিনি মামলা করেছেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরের নাম ভাঙিয়ে টাকা চাওয়ার অভিযোগে ফারুক হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি ডিবি পুলিশ তদন্ত করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল ছড়িয়ে পড়া ওই কথোপকথনের অডিও রেকর্ডে ফারুক হোসেনকে বিদেশ যেতে ইচ্ছুক এক ব্যক্তির কাছে পাসপোর্টের কাজ, ভিসা, পুলিশ ক্লিয়ারেন্স ও বিএমইটি কার্ড বাবদ প্রাথমিক খরচের জন্য টাকা দাবি করতে শোনা যায়। দলীয় একটি সূত্র জানায়, তিনি এসব কাজে পাঁচ লাখ টাকা দাবি করেন।
অডিও ছড়িয়ে পড়ার পর গতকাল রাতে ফারুক হোসেনকে সাংগঠনিক সব দায়িত্ব থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুব অধিকার পরিষদ। সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাঈম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ফারুক হোসেনের বিরুদ্ধে দলের সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড এবং সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি নাদিম হাসান ও সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলামের নির্দেশে তাঁকে সাংগঠনিক সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।
যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম জানান, তাঁরা অডিওটি শুনেছেন এবং যাচাই করে প্রাথমিক সত্যতা পাওয়ার পর কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা করে ফারুক হোসেনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চট্টগ্রামে পুরোনো ও থানাভিত্তিক তালিকা ধরে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার পর্যন্ত জেলায় ১ হাজার ৭০ জনকে আটক করা হয়েছে। নগরে খুলশী ও বাকলিয়ায় সাম্প্রতিক সহিংসতার পর অভিযান জোরদার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১৯ মিনিট আগে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকাবাইচ প্রতিযোগিতা চলাকালে দুই প্রতিযোগী নৌকার লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় নৌকার প্রায় ২২–২৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৬টার দিকে উপজেলার সোনতলা করতোয়া নদীতে নৌকাবাইচ চলাকালে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফটম্যান শাহিন আলমকে গ্রেপ্তার করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল থানা-পুলিশ। চৌদ্দগ্রাম বাজারে জামায়াত নেতা ফজলুল হকের পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় আজ মঙ্গলবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটির কারণে সচল দুটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর আগে ২০২০ সালে ২ নম্বর ইউনিটটিও পুরোপুরি অচল হয়ে পড়ে আছে। এতে করে কেন্দ্রটির উৎপাদন একেবারে বন্ধ হয়ে গেল। তাতে উত্তরাঞ্চলের জেলাগুলোতে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয়ের
৪১ মিনিট আগে