
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে এফভি মাগফেরাত জাহাজডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে পতেঙ্গা থেকে একটি এবং আজ বৃহস্পতিবার সকালে কর্ণফুলী ব্রিজের নিচ থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।
উদ্ধারকৃতরা হলেন ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, ডক কর্মচারী রহমত উল্লাহ, সাইফুল ইসলাম ও আবদুর রহিম।
জানা গেছে, জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহর মরদেহ নেভি গেট সংলগ্ন ৭ নম্বর জেটি এলাকা থেকে, জহিরুল ইসলামের মরদেহ ড্রাই ডকের বিপরীত পাশে কর্ণফুলী নদী থেকে, রহমত আলীর মরদেহ ২১ নম্বর ঘাটের পাশে মেরিন একাডেমি-সংলগ্ন এলাকা থেকে এবং সাইফুল ইসলামের মরদেহ সদরঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
সদরঘাট নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জাহাজটির নিবন্ধনকারী সংস্থা নৌবাণিজ্য অফিস তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মেরামতের জন্য ডকইয়ার্ডে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লেগে এফভি মাগফেরাত নামে ফিশিং জাহাজ কর্ণফুলী নদীতে ডুবে যায়। ওই জাহাজে মোট ২১ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ১৪ জনকে উদ্ধার করা হয়েছিল। বাকি সাতজন ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন।

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারের পেছনের রেললাইনে এ ঘটনা ঘটে।
১ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. কাউসার মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার সকালে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগে
ভারতে পাচার হওয়া ৯ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন। এর মধ্যে চারজন পুরুষ, তিন নারী ও দুই শিশু রয়েছে। তাঁদের বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার এবং রাইটস যশোরের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।
৭ মিনিট আগে
কাফরুলের পূর্ব শেওড়াপাড়া এলাকায় খেলতে বের হয় ওই শিশু। এরপর আর বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করে। ফুটেজে কালো পোশাক পরা এক নারীকে শিশুটির হাত ধরে জোরপূর্বক নিয়ে যেতে দেখে...
২৪ মিনিট আগে