Ajker Patrika

মাদ্রাসাছাত্রকে অপহরণচেষ্টার অভিযোগে আটক যুবককে পুলিশে সোপর্দ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ২২: ১৫
মাদ্রাসাছাত্রকে অপহরণচেষ্টার অভিযোগে আটক যুবককে পুলিশে সোপর্দ
আটক আবদুল রাজ্জাক শেখ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় শিশু অপহরণকারী সন্দেহে আবদুল রাজ্জাক শেখ (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে জায়েদ বিন আরকম হিফজখানা ও এতিমখানা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাদ্রাসার সাত বছর বয়সী শিক্ষার্থী মো. মিসকাতকে কোলে নিয়ে পালানোর চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে গিয়ে তাঁকে আটক করেন।

মিসকাত মাদ্রাসাটির দ্বিতীয় শ্রেণির নুরানি বিভাগের শিক্ষার্থী। সে স্থানীয় বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জমির উদ্দিনের ছেলে।

আটক ব্যক্তির কাছে পাওয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, তিনি ফরিদপুরের সদরপুর চরবন্দর এলাকার কালামিয়া শেখের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু জাফর চৌধুরী মিজান বলেন, আজ দুপুরে মাদ্রাসার টিফিনের বিরতির সময় ওই ব্যক্তি শিশুটিকে কোলে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাঁকে আটকের পর তাঁর কাছে একটি জাতীয় পরিচয়পত্র ও একটি মোবাইল নম্বর পাওয়া যায়। ওই নম্বরে কল করলে অপর প্রান্ত থেকে জানানো হয়, রাজ্জাক শেখ আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছেন।

শিশুটির চাচা সাহাব উদ্দিন জানান, তাঁর ভাতিজাকে নিয়ে পালানোর সময় ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে কথা বলে তাঁরা আইনগত ব্যবস্থা নেবেন।

আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর মানসিক সমস্যা থাকতে পারে বলে মনে হচ্ছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত