
যশোরের শিল্পাঞ্চল নওয়াপাড়া ভৈরব নদে ৯০০ টন কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। আজ মঙ্গলবার জেলার অভয়নগর ভাঙ্গাগেট এলাকায় মীর রাসেল ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

বরিশালের হিজলা উপজেলার আলীগঞ্জ এলাকায় মেঘনা নদীতে একটি জাহাজের ধাক্কায় আরও একটি মালবোঝাই জাহাজ ডুবে গেছে। হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক বন্দর বাগেরহাটের মোংলায় পশুর নদীর চরে ডুবে গেছে ৯১৪ টন ফ্লাইঅ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) বোঝাই কার্গো জাহাজ। আজ শুক্রবার (২৭ জুন) ভোর ৬টার দিকে মোংলা ও পশুর নদীর ত্রিমোহনাসংলগ্ন চরে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কার্গো জাহাজের কোনো কর্মচারীর ক্ষতি হয়নি বলে জানা গেছে।

নাব্যতা-সংকট, সরু চ্যানেলসহ নানা কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দর। দেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ও ব্যস্ততম এ নদীবন্দর এলাকায় গেল দেড় বছরে ১৫টির বেশি পণ্যবাহী জাহাজডুবির ঘটনা ঘটেছে।