Ajker Patrika

পিকনিকে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল মাদ্রাসাশিক্ষার্থীর

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
পিকনিকে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল মাদ্রাসাশিক্ষার্থীর
প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার বাগানবাজার এলাকায় ফেনী নদীতে ডুবে মো. সাইমন (১৬) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নদীর পানুয়া অংশে অফিসটিলা সীমান্তসংলগ্ন এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সাইমন বাগানবাজার ইউনিয়নের করালিয়া তাকিয়া ইসলামপুর এলাকার মো. সাদেক মিয়ার ছেলে। সে স্থানীয় করালিয়া তাকিয়া দাখিল মাদ্রাসার ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থী ছিল।

করালিয়া তাকিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মো. মহিউদ্দিন বলেন, ‘সবার সঙ্গে চা-বাগানের কাছে পিকনিকে গিয়েছিল সাইমন। পরে সে ফেনী নদীতে মুখ ধুতে যায়। একপর্যায়ে বন্ধুদের অগোচরে মুহূর্তের মধ্যে নদীতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে তার মরদেহ পাওয়া যায়।’

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, মরদেহ উদ্ধারের পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত