
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে এফভি মাগফেরাত নামে একটি ফিশিং জাহাজডুবির ঘটনায় ক্যাপ্টেনসহ সাতজন নিখোঁজ রয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী উপজেলাধীন ইছানগর সি রিসোর্স জেটি এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ।
নৌ-পুলিশ জানায়, মেরামতের জন্য ডকইয়ার্ডে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লেগে এফভি মাগফেরাত নামে ফিশিং জাহাজ কর্ণফুলী নদীতে ডুবে যায়। জাহাজে ক্যাপ্টেনসহ মোট ২১ জন নাবিক ছিলেন। জাহাজটি ডুবে যাওয়ার পরপরই সাঁতরে ও আশপাশের নৌকার সাহায্যে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, মো. সাইফুলসহ ছয়জন নিখোঁজ আছেন। ফায়ার সার্ভিস ও সদরঘাট নৌ থানার পুলিশ নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
এ বিষয়ে সদরঘাট নৌ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, র্যাংকন ফিশিং লিমিটেডের মালিকানাধীন এফভি মাগফেরাত জাহাজটি মেরামত করার জন্য ইছানগর সি রিসোর্স ডকইয়ার্ডে তোলার সময় জাহাজের প্রপেলার (পাখা) খুলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর ২ নম্বর বয়ার সঙ্গে ধাক্কা লেগে কর্ণফুলী নদীতে জাহাজটি ডুবে গেছে। এ ঘটনায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

মানুষের আয় বাড়েনি, কিন্তু ব্যয় বেড়েছে। সরকারে আসার আগে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার কিছুই বাস্তবায়িত হয়নি। নির্বাচন-পরবর্তী ছয় মাসে সরকার কয়েকটি কার্ড ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি।
৯ মিনিট আগে
আসলাম খানের চাচাতো ভাই মো. মিরাজ খান বলেন, তাঁদের বাসা শনিরআখড়া এলাকায়। জিয়া সরণি রোডে আসলাম খানের ক্রোকারিজের দোকান রয়েছে।
১৮ মিনিট আগে
কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় সাত দিন পর রাঙামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে পর্যটকেরা সেতুতে প্রবেশ করতে পারছেন।
২৩ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণে উভয় পক্ষের ছয়জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় প্রাগপুর-ভেড়ামারা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
৩০ মিনিট আগে