
কুমিল্লার লাকসামে পাহাড়িকা ট্রেনে কাটা পড়ে এক যুবক এবং ছিনতাইকারীরা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়ায় অপর এক যুবকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় লাকসাম রেলওয়ে জংশন স্টেশন থেকে উত্তর দিকে চার বন্ধুসহ হেঁটে যাচ্ছিলেন রফিকুল ইসলাম শান্ত (২৮)। লেভেল ক্রসিংয়ে যাওয়ার আগেই জংশন থেকে হুইসেল বাজিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় মহানগর গোধূলি। একই সময় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন স্টেশনে প্রবেশ করছিল। এ সময় অন্যরা রেললাইন থেকে নেমে যান। কিন্তু মোবাইল ফোনে ব্যস্ত শান্ত হঠাৎ দুটি ট্রেনের শব্দে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। পাহাড়িকা ট্রেনের নিচে পড়েন তিনি। জংশন স্টেশনের দক্ষিণ প্রান্তে ট্রেন থামলে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। দুই সন্তানের জনক রফিকুল ইসলাম শান্ত রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। তিনি লালমাই উপজেলার পেরুল পূর্বপাড়ার আবুল কালাম আজাদের ছেলে।
অন্যদিকে, গতকাল রোববার রাতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে এক যুবক ও দুই কিশোরকে ফেলে দেয় ছিনতাইকারীরা। এতে আবু সায়েম (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আর সাদ (১৩) এবং পলাশ (১৬) নামে দুই কিশোর আহত হয়েছে।
আহত সাদ জানায়, গত শনিবার (১০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের কাটাখালী থেকে তারা তিনজন সোনার বাংলা এক্সপ্রেসে করে চট্টগ্রাম যায়। রোববার চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে তিনজন একই ট্রেনের ছাদে ওঠে। আরও দুইজন তাদের সঙ্গে ছাদে ওঠে। ট্রেন চলতে শুরু করলে ওই দুজন তাদের কাছে টাকা দাবি করে। সঙ্গে কোনো টাকা নেই বললে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। লালমাই এলাকায় পৌঁছালে একে একে তিনজনকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই আবু সায়েমের মৃত্যু হয়। সাদ ও পলাশের হাত ভেঙে যায়। স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে পুলিশ। আবু সায়েম কিশোরগঞ্জের ধসুদল কাটাখালী এলাকার স্বপ্ন মিয়ার ছেলে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা ও একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১৭ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে