
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় তাশকিরা খাতুন (২৫) নামের এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ১২টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে আজ রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহত গৃহবধূ একই গ্রামের বনজীবী ইসমাইল হোসেনের স্ত্রী। তাঁদের দুই সন্তান রয়েছে। অনৈতিক সম্পর্কে সম্মত না হওয়ার জেরে প্রতিবেশী সাহেব আলী এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্থানীয়দের দাবি। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের প্রতিবেশী সাহেব আলীর মা ফতেমা বেগমকে আটক করেছে।
নিহতের ভাই আব্দুল্লাহ বাবু জানান, কাজের জন্য ভগ্নিপতি বাইরে থাকায় ৫ ও ৩ বছর বয়সী দুই ছেলে নিয়ে তাশকিরা নিজ বাড়িতে ছিলেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা তাঁর বোনকে ঘর থেকে বাইরে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেন। রাত ৩টার দিকে ভগ্নিপতির ভাই ইব্রাহিম হোসেন বিষয়টি তাঁদের মোবাইল ফোনে জানান। এ ঘটনায় তাঁদের বাবা আব্দুল করিম গাজী বাদী হয়ে প্রতিবেশী সাহেব আলীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য মুনজুর হোসেন জানান, নিহত গৃহবধূর স্বামী ইসমাইল ও প্রতিবেশী সাহেব আলী একসঙ্গে সুন্দরবনে কাঁকড়া শিকার করেন। সেই সুবাদে তাঁদের মধ্যে পরস্পরের বাড়িতে যাতায়াত ছিল। স্বামী বাড়িতে না থাকার সুযোগে ঘটনার দিন রাতে গৃহবধূর সঙ্গে দেখা করতে যান সাহেব আলী। এ সময় নিজের কুপ্রস্তাবে গৃহবধূকে রাজি করাতে ব্যর্থ হয়ে ঘরের পেছনের পুকুরপাড়ে তাঁকে কুপিয়ে হত্যা করে থাকতে পারেন বলে জানান ইউপি সদস্য।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, গৃহবধূকে কুপিয়ে হত্যার খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। সন্দেহভাজন অভিযুক্তকে আটকের চেষ্টার পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী সাহেব আলীর মাকে থানায় ডাকা হয়েছে।

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
৩ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬