
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৪১ জন মারা গেছেন। এর মধ্যে ফায়ার সার্ভিসের সাত কর্মী রয়েছেন। এ ছাড়া দগ্ধ ও আহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। চট্টগ্রামের পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই নুরুল আলম আশিক বলেন, বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিসের সাতজন কর্মী রয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, অতিরিক্ত দগ্ধ হওয়ায় নিহত ৪১ জনের মধ্যে ২৫ জনের পরিচয় এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। ওই সময়ই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে ফায়ার সার্ভিসের আরও অনেকগুলো ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে কনটেইনার ডিপোর আশপাশের তিন থেকে চার কিলোমিটার এলাকায় ব্যাপক কম্পনের সৃষ্টি হয়। মসজিদ ও আশপাশের শতাধিক ঘরবাড়ির জানালার কাচ ভেঙে পড়ে। আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। কনটেইনারে রাসায়নিক দ্রব্য থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ ও র্যাব সদস্যরাও উদ্ধার অভিযানে কাজ করছেন।
সীতাকুণ্ডে বিস্ফোরণ সম্পর্কিত সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
এ ছাড়া চট্টগ্রামের সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। বেসরকারি হাসপাতালের চিকিৎসকদেরও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ সরকারি হাসপাতালগুলোতে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন।
এই সম্পর্কিত সর্বশেষ:

খুলনায় গত এক সপ্তাহ সিলিন্ডার গ্যাসের সংকট দেখা দিয়েছে। খুলনার গ্যাস ব্যবসায়ীরা বলছেন, সামনে এ সংকট আরও প্রকট হতে পারে। আজ মঙ্গলবার খুলনার বিভিন্নস্থান ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
৩ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বসতঘরে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫ লাখ টাকা, দেড় ভরি স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোন লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন বাড়ির মালিক বকুল আক্তার।
৩ মিনিট আগে
চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন প্রতিবন্ধী আবুল খায়ের (৪৫)। ডান পায়ের তালুতে ফোড়া হওয়ায় গত রোববার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি হন। অস্ত্রোপচার শেষে আজ মঙ্গলবার কিছুটা সুস্থ বোধ করায় বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়লে আহত হন তিনি।
৮ মিনিট আগে
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত করছে দুদক। অর্থ ছাড়, অনুমোদন ও ব্যয়ের তথ্য যাচাইয়ে ব্যাংকগুলোর কাছে নথিপত্র চেয়েছে কমিশন...
৯ মিনিট আগে