
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার অভিযানে সেনাবাহিনীর একটি প্লাটুন যোগ দিয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিপোতে এখনো ছোট ছোট বিস্ফোরণের ঘটনা ঘটছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ ও র্যাব সদস্যরাও উদ্ধার অভিযানে কাজ করছেন।
ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া দগ্ধ ও আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। এ সময়ই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে ফায়ার সার্ভিসের আরও ৯টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কুমিরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, কুমিরা ফায়ার সার্ভিস প্রথম ওই কনটেইনার ডিপোতে আগুনের খবর পায়। রাত সাড়ে ৯টার দিকে তারা খবর পায়। আগুন নেভানোর জন্য একটি টিম ঘটনাস্থলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে কনটেইনার ডিপোর আশপাশের তিন থেকে চার কিলোমিটার এলাকায় ব্যাপক কম্পনের সৃষ্টি হয়। মসজিদ ও আশপাশের শতাধিক ঘরবাড়ির জানালার কাচ ভেঙে পড়ে। আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। কনটেইনারে রাসায়নিক দ্রব্য থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
সীতাকুণ্ড মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই নাসির উদ্দিন আজকের পত্রিকা জানান, কনটেইনার ডিপোটিতে রপ্তানি পণ্য মজুত রাখা হতো। আগুনের খবর পেয়ে মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
সীতাকুণ্ডে বিস্ফোরণ সম্পর্কিত সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
দুর্ঘটনা এড়াতে ডিপোর প্রবেশদ্বারে লোক চলাচল বন্ধের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে এলাকার মসজিদে মাইকিং করা হয়।
এই সম্পর্কিত সর্বশেষ:

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর তদন্তে নতুন অগ্রগতির ইঙ্গিত মিলেছে। আজ সোমবার আদালত মামলার তিন সন্দেহভাজন ব্যক্তির ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন।
১৫ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুর উপজেলার একমাত্র ফিলিং স্টেশনটিতে তেল সরবরাহকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা ও নৈরাজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, উপজেলা প্রশাসনের লোকজন উপস্থিত থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, তবে তারা চলে গেলে সক্রিয় হয়ে ওঠে একটি অসাধু চক্র।
১ ঘণ্টা আগে
পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকায় লাইনম্যানের মৃত্যুর ঘটনায় টানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেছেন। আজ সোমবার পঞ্চগড় মিলগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। প্রায় চার ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে সড়ক থেকে সরে আসেন বিক্ষোভকারীরা।
১ ঘণ্টা আগে
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় তদন্তে আন্তরিকতার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সাগর-রুনি হত্যার বিচার দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তারা এ মন্তব্য করেন।
১ ঘণ্টা আগে