বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ আনা হয়েছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সাবেক সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে। এনেছে, ভারতের আর্থিক দুর্নীতির বিষয়ে তদন্তকারী প্রতিষ্ঠান এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট-ইডি। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইডি কার্যালয়ে তলব করা হয়েছে ও সোনিয়া ও রাহুলকে। দুজনকে দেওয়া হয়েছিল পৃথক তারিখ। রাহুলকে ডাকা হয়েছিল আগে আজ ২ জুন।
তবে কংগ্রেসের সাবেক এই সভাপতি বর্তমানে বিদেশে থাকায় আজ হাজির হতে পারেননি ইডি কার্যালয়ে। তবে কংগ্রেস জানিয়েছেন, আগামী ৫ জুন দেশে ফিরে তারপর রাহুল ইডির কার্যালয়ে যাবেন।
এদিকে, ইডি কার্যালয়ে যাওয়ার জন্য সোনিয়াকে সময় দেওয়া হয়েছে আগামী ৮ জুন। তবে, আজ হঠাৎ কোভিড পজিটিভ হয়েছেন বর্তমান সভানেত্রী সোনিয়া গান্ধী। । বৃহস্পতিবার কংগ্রেসের মুখপাত্র রণদ্বীপ সিং সুরজেওয়ালা সোনিয়া গান্ধীর কোভিড পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, কংগ্রেসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে আগামী ৮ জুনই ইডি কার্যালয়ে যাবেন সোনিয়া গান্ধী।
এর আগে, গত ১ জুন কংগ্রেসের মুখপাত্র ন্যাশনাল হেরাল্ড মানি লন্ডারিং মামলায় ২ জুন রাহুলকে এবং ৮ জুন সোনিয়া গান্ধীকে হাজির হতে নির্দেশ পাঠায় ইডি।
তবে আইনি প্রক্রিয়ায় ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া এবং রাহুল দুই গান্ধীকেই ইডির জেরা থেকে বাঁচানোর চেষ্টাও চালাচ্ছে কংগ্রেস। সেই সঙ্গে বিজেপির বিরুদ্ধে তোলা হয়েছে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ। কেবল কংগ্রেস নেতাদেরই নয়, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, এনসিপি, শিবসেনা থেকে শুরু করে বিজেপিবিরোধী নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে তদন্তের নামে হয়রানির অভিযোগ তুলে আন্দোলনে নামছে কংগ্রেস।
কংগ্রেস মুখপাত্র রণদ্বীপ সিং সুরজেওয়ালা বলেছেন, বিরোধীদের জেলের ভয় দেখিয়ে গণতন্ত্রকে হত্যা করছে বিজেপি। এ সময় তিনি সংঘবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেন।

লাল জার্সি পরা খেলোয়াড়েরা আনন্দে লাফাচ্ছেন। সতীর্থদের গায়ে ছিটিয়ে দিচ্ছেন শ্যাম্পেন। চারপাশে উড়ছে ছোট ছোট রঙিন কাগজের টুকরো ও রঙিন ফিতা। মোবাইল ফোন হাতে উল্লাসে মেতে উঠেছেন দর্শকেরা। দৃশ্যটি দেখে মনে হতে পারে, সদ্যই বিশ্বকাপ জিতেছে কোনো ফুটবল দল।
১ ঘণ্টা আগে
ফ্রান্সের ফুটবল তারকা ২৪ বছর বয়সী মাইকেল ওলিসের বিরুদ্ধে তাঁর সাবেক প্রেমিকা ও সন্তানের মা ৩৪ বছর বয়সী ফাতিমা জাউনব্রেচার গুরুতর অভিযোগ তুলেছেন। আলিয়াহ নুর নামে তাঁদের ২০ মাস বয়সী এক গোপন কন্যাও রয়েছে।
৩ ঘণ্টা আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন বিরোধী কংগ্রেসের শীর্ষ নেতারা। মঙ্গলবার (২১ জুলাই) কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে দলটির নেতা-কর্মীরা রাজধানী নয়াদিল্লিতে প্রধান
৪ ঘণ্টা আগে
জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে পদ থেকে সরিয়ে দেওয়ার পর এর জন্য ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ওলেক্সান্দর সিরস্কিকে দায়ী করছেন অনেকে। এই অবস্থায় সিরস্কির ভবিষ্যৎ নিয়ে দেশটিতে রাজনৈতিক ও সামরিক অস্থিরতা ক্রমেই বাড়ছে।
৪ ঘণ্টা আগে