বার্সেলোনা হয়েই খেলোয়াড়ি জীবনের ইতি টানার স্বপ্ন ছিল লিওনেল মেসির। কিন্তু সবার সব স্বপ্ন তো আর পূরণ হয় না। আর্জেন্টাইন মহাতারকার বেলায়ও হয়নি।
স্প্যানিশ লা লিগার আর্থিক নিয়মের মারপ্যাঁচে দুই পক্ষের প্রবল ইচ্ছা সত্ত্বেও বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেননি মেসি। কাতালান ক্লাবটির সঙ্গে চোখের জলে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হন তিনি। নতুন তাঁবু গাড়েন প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)।
পিএসজিতে নেইমার জুনিয়র-কিলিয়ান এমবাপ্পেদের আক্রমণভাগের সঙ্গী হিসেবে পেয়েছেন মেসি। সদ্য সমাপ্ত মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপাও জিতেছেন। তবু মনটা এখনো বার্সাতেই পড়ে আছে। তিনি আর বার্সার কেউ নন—এই নির্মম সত্যি মানতে কষ্ট হয় তাঁর।
আর্জেন্টাইন টেলিভিশন চ্যানেল টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘মানতে তো কষ্ট হয়-ই। কখনো ভাবিনি (বার্সা ছাড়া) অন্য ক্লাবে খেলব। আর্জেন্টিনার হয়ে অনেকগুলো ফাইনাল হারের পর গত বছর কোপা আমেরিকার শিরোপা জয় অনেক আনন্দের ছিল। খুব খুশি মনে বার্সেলোনায় ফিরেছিলাম। এসেই হঠাৎ কী যে হয়ে গেল!’
লিওনেল মেসি সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন
লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে আগামীকাল রাতে ইউরোজয়ী ইতালির মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। কোপা জয়ী দলকে নেতৃত্ব দিয়ে আরেকটি শিরোপা এনে দিতে চান ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড, ‘এটা নিছক একটা ম্যাচ নয়; ফিফা স্বীকৃত প্রতিযোগিতা। আর্জেন্টিনার মানুষ ও সমর্থকদের জন্য আরেকটি শিরোপা আনতে যাচ্ছি।’
রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি এবার পুরস্কারটা করিম বেনজেমার হাতে দেখছেন, ‘সে (বেনজেমা) দুর্দান্ত এক মৌসুম চ্যাম্পিয়নস লিগ জয়ের মাধ্যমে শেষ করেছে। বিশেষ করে শেষ ষোলো থেকে ফাইনাল পর্যন্ত সে অসাধারণ খেলেছে। কোনো সন্দেহ ছাড়াই বলছি, ব্যালন ডি’অর এবার ওরই প্রাপ্য।’
খেলা সম্পর্কিত আরও পড়ুন:

দুই গোল, এক অ্যাসিস্ট—পরিসংখ্যানটা এখানে রাফিনিয়ার। এলচেকে গত রাতে তিনি রীতিমতো নাচিয়ে ছেড়েছেন। তাঁর ছন্দে থাকার রাতে বার্সেলোনা দাপটের সঙ্গে শুরু করেছে নতুন মৌসুম।
২০ মিনিট আগে
বাংলাদেশে এসে খেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও ব্রাজিলের একটি প্রতিনিধিদলের সাম্প্রতিক ঢাকা সফরকে এই পরিকল্পনারই অংশ হিসেবে দেখা হচ্
২ ঘণ্টা আগে
সাবেক ২১ অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আবারও একটি চিঠি লিখেছেন। ইমরান খানের সুচিকিৎসার দাবিতে তাঁরা আবেদন জানিয়েছেন। চিঠিতে নির্দিষ্ট কিছু দাবিও জানানো হয়েছে।
১২ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর অস্ট্রেলিয়ার সামনে ছিল ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ম্যাকাইয়ে সেই জবাব দিতে পেরে স্বস্তিতে অধিনায়ক প্যাট কামিন্স। দুই দিনের মধ্যে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ১-১ সমতায় ফেরানোয় দলের মানসিক শক্তির প্রশংসা করেছেন তিনি।
১৩ ঘণ্টা আগে