ইংলিশ চ্যানেলের দুই প্রান্তে একইদিনে দুই রকম দৃশ্য। ২৩ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে উঠে আসার আনন্দে যখন ওয়েম্বলিতে উৎসবে মাতোয়ারা নটিংহ্যাম ফরেস্ট তখন সাগরের অন্য প্রান্তে ফ্রান্সের স্টাড জফু-গিসাতে চলছে ধুন্ধুমার কাণ্ড। অবনমনের যন্ত্রণা সইতে না পেরে ফরাসি দল সেন্ট এতিঁয়েনের সমর্থকেরা মাঠে নেমে পড়লেন ফুটবলারদের পেটাতে!
ফ্রান্সের লিগ ওয়ানের অন্যতম বড় দল সেন্ট এতিঁয়েন গতকাল পড়েছে অবনমনের খড়্গে। লিগ ওয়ানের প্লে-অফে গতকাল অক্সের কাছে টাইব্রেকে হেরে যায় এতিঁয়েন। ম্যাচের পরপরই তাই লাঠি, ফ্লেয়ার নিয়ে মাঠে নেমে পড়ে ক্ষুব্ধ সমর্থকেরা।
গত কয়েক বছর ধরেই আর্থিক সংকটে ধুঁকছিল ১০ বারের লিগ শিরোপাজয়ী এতিঁয়েন। করোনায় সেটা আরও করুণ হয়েছে। এবারের লিগ ওয়ানে পয়েন্ট টেবিলের তলানির তৃতীয় দল হওয়ায় লিগে নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে প্লে-অফে জিততে হতো দলটাকে। প্রতিপক্ষ ছিল ১০ বছর আগে সবশেষ লিগ ওয়ানে খেলা অক্সে। প্রথম লেগে ১-১ গোলে সমতায় থাকা ম্যাচটা গতকাল এতিঁয়েনের মাঠে দ্বিতীয় লেগেও দেখেছে একই ফল। দুই লেগে ২-২ গোলে সমতায় থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকে।
টাইব্রেকে প্রথম শটেই বল জালে জড়াতে ব্যর্থ হন এতিঁয়েনের রিয়াদ বৌদেবু। সেই শটেই শেষ পর্যন্ত কপাল পোড়ে এতিঁয়েনের, ৪-৫ ব্যবধানে হেরে যায় এতিঁয়েন। ২০০৪ সালের পর আবারও নেমে যায় লিগ টুতে।
লিভারপুল-রিয়াল সম্পর্কিত জানতে - এখানে ক্লিক করুন
খেলা শেষ হতেই মাঠে নেমে পড়েন স্বাগতিক সমর্থকেরা। মাঠে ছোড়া হয় ফ্লেয়ার, ধরিয়ে দেওয়া হয় আগুণ। উচ্ছৃঙ্খল সমর্থকদের ঠেকাতে সঙ্গে সঙ্গে মাঠে নেমেছে দাঙ্গা পুলিশ। ছুড়েছে কাদানি গ্যাস। ক্ষুব্ধ সমর্থকেরা মাঠে নামার আগেই অবশ্য দুই দলের ফুটবলারদের ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হয়। পুলিশের ছোঁড়া কাদানি গ্যাসের ধোঁয়ায় ফুটবলারদের কাশতে দেখা গেছে এক ভিডিওতে।
উচ্ছৃঙ্খল আচরণের জন্য আগে থেকেই কুখ্যাতি আছে সেন্ট এতিঁয়েন সমর্থকদের। এই সমর্থকদের জন্য আগেও জরিমানা গুনতে হয়েছে ক্লাবকে। মোনাকোর বিপক্ষে গত মাসের ম্যাচেও মাঠে প্রবেশ নিষিদ্ধ ছিল এতিঁয়েন সমর্থকদের জন্য।
খেলা সম্পর্কিত আরও পড়ুন:

সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
২৩ মিনিট আগে
মাঠেই স্লো-ওভার রেটের শাস্তি পায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ। নিউ চন্ডীগড়ে পরশু দুই দলকেই বৃত্তের মধ্যে বেশি ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয়েছে। আনুষ্ঠানিকভাবেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) শাস্তি দিয়েছে দুই দলকে। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভারতের কপালে জুটেছে বেশি শাস্তি।
১ ঘণ্টা আগে
নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
৩ ঘণ্টা আগে