প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) পর্ব শেষ করেই হয়তো বার্সেলোনায় ফিরছেন না লিওনেল মেসি। জানা গেছে, পিএসজির সঙ্গে আগামী বছর চুক্তি শেষ করে স্পেনে না এসে মেসি চলে যাবেন যুক্তরাষ্ট্রে।
মার্কিন মুলুকে মেজর লিগ সকারেরর (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলবেন মেসি। মায়ামিতে শুধু খেলোয়াড় হিসেবেই যাবেন না আর্জেন্টাইন মহাতারকা, ক্লাবটির মালিকানাও কিনে নেবেন তিনি।
মেসির আগামী বছর মায়ামিতে যাওয়ার খবরটি জানিয়েছে ডিরেক্টটিভি স্পোর্টসের অ্যালেক্স ক্যান্ডেল। এই সূত্র জানাচ্ছে, মায়ামির ৩৫ শতাংশ শেয়ার কিনতে যাচ্ছেন মেসি, যার মূল্য হবে ২০০ মিলিয়ন ডলার।
মেসিই অবশ্য প্রথম খেলোয়াড় নন, যিনি ইন্টার মায়ামির সঙ্গে যুক্ত। ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহামের মালিকানাও আছে ইন্টার মায়ামিতে।
মেসি যদি শেষ পর্যন্ত এমএলএসে আসেন, সেটি ফুটবল বিশ্বের জন্য বড় ধরনের খবরই হবে। ক্যারিয়ারের শেষ দিকে জ্লাতান ইব্রাহিমোভিচ, থিয়েরি অঁরি, ওয়েইন রুনি ও কাকার মতো তারকারাও এই লিগে খেলেছেন।
গত ফেব্রুয়ারিতে মেসিকে নিয়ে ইন্টার মায়ামির মালিকদের একজন এবং নির্বাহী পরিচালক বলেছিলেন, ‘লিওনেল মেসি বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। তার দক্ষতা কখনো মুছে ফেলা যাবে না। আমার বিশ্বাস, ডেভিডের (বেকহাম) সঙ্গে তার ভালো সম্পর্ক আছে। যদি সে পিএসজি ছাড়ে, তবে তাকে আমরা ইন্টার মায়ামিতে খেলতে দেখতে চাইব।’
পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে থাকতে এরই মধ্যে বাড়িও কিনে ফেলেছেন মেসি। ফ্লোরিডার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনতে আর্জেন্টাইন অধিনায়কের খরচ পড়েছে ৮০ কোটি টাকা।

পেসার ব্রাইডন কার্সের হাতকড়া পরা অবস্থায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নড়েচড়ে বসেছে। ইসিবি এবার ব্যাপারটি নিয়ে তদন্ত শুরু করেছে বলে ইংল্যান্ডের সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
৯ মিনিট আগে
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে ৯ উইকেটে হারের পর তোপের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। দেশটির সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হয়েছিল ট্রাভিস হেড-প্যাট কামিন্সদের। রিকি পন্টিং-ইয়ান চ্যাপেলরাও তখন ছেড়ে কথা বলেননি অনুজদের। এবার ম্যাকাইতে জিতে ‘মুখ রক্ষা’ করেছে অস্ট্রেলিয়া। তবু তোপের মুখে অজিরা।
৩৭ মিনিট আগে
দুই গোল, এক অ্যাসিস্ট—পরিসংখ্যানটা এখানে রাফিনিয়ার। এলচেকে গত রাতে তিনি রীতিমতো নাচিয়ে ছেড়েছেন। তাঁর ছন্দে থাকার রাতে বার্সেলোনা দাপটের সঙ্গে শুরু করেছে নতুন মৌসুম।
১ ঘণ্টা আগে
বাংলাদেশে এসে খেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও ব্রাজিলের একটি প্রতিনিধিদলের সাম্প্রতিক ঢাকা সফরকে এই পরিকল্পনারই অংশ হিসেবে দেখা হচ্
২ ঘণ্টা আগে