এই তো কদিন আগেই অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে জিতেও লিগ শিরোপা হাতছাড়া হয়েছে লিভারপুলের। মাত্র ১ পয়েন্টের জন্য লিগ শিরোপা জিততে না পারার ক্ষত না শুকানোর আগে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও শেষ হাসি হাসতে পারলেন না ক্লপ। পুরো ম্যাচে দাপট দেখিয়েও প্যারিসে রাতটা নিজেদের করে নিতে পারেননি এই জার্মান কোচ। শিরোপা ছুঁতে না পারার আক্ষেপ নিয়ে পরের মৌসুমে আবারও ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি।
ক্লপ এখনই জানিয়ে দিয়েছেন, পরের বছরের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আবারও খেলবে তার দল। এজন্য ভক্তদের আগামী বছরের ফাইনালের ভেন্যু ইস্তাম্বুলের টিকিট কেটে রাখতে বলেছেন তিনি। এর আগে অবশ্য এমন গল্প একবার লিখেছিলেন ক্লপ। ২০১৮ সালে ফাইনালে এই রিয়ালের কাছেই হেরে পরের বছরই শিরোপা জিতেছিল লিভারপুল। আগামী বছরও তেমন কিছুই করে দেখানোর ইচ্ছা ক্লপের।
রিয়ালের কাছে শিরোপা হারের পর সংবাদ সম্মেলনে ক্লপ বলেন, ‘এই ছেলেরা দারুণ লড়াকু। অসাধারণ একটা দল আমাদের। আগামী মৌসুমে আমরা আবার একটা অসাধারণ গ্রুপ নিয়ে ঝাঁপিয়ে পড়ব। অন্যদের চেয়ে একটু বেশিই চেষ্টা করতে হবে আমাদের, তবে সেটা সমস্যা নয়। আগামী বছর ফাইনালটা কোথায়? ইস্তাম্বুল। হোটেল বুক করে রাখুন।’
দল হারলেও শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন ক্লপ। একই সঙ্গে কৃতিত্ব দিয়েছেন প্রতিপক্ষ গোলরক্ষক থিবো কোর্তোয়াকেও। আর প্রতিপক্ষকে নিয়ে ক্লপের মূল্যায়ন,‘যখন একজন গোলরক্ষক ম্যাচসেরা খেলোয়াড় হয়, তখন বুঝতে হবে প্রতিপক্ষ দল কিছু ঠিকঠাক করতে পারেনি। কোর্তোয়া অবিশ্বাস্য তিনটি সেভ করেছে, কিন্তু যেভাবে আমরা খেলেছি, তাতে এ ধরনের সুযোগ আরও বেশি পেলে আমার ভালো লাগত।’
লিভারপুল-রিয়াল সম্পর্কিত পড়ুন:

সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
২৩ মিনিট আগে
মাঠেই স্লো-ওভার রেটের শাস্তি পায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ। নিউ চন্ডীগড়ে পরশু দুই দলকেই বৃত্তের মধ্যে বেশি ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয়েছে। আনুষ্ঠানিকভাবেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) শাস্তি দিয়েছে দুই দলকে। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভারতের কপালে জুটেছে বেশি শাস্তি।
১ ঘণ্টা আগে
নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
৩ ঘণ্টা আগে