গত গ্রীষ্মে শৈশবের ক্লাব বার্সেলোনা ছেড়ে যান লিওনেল মেসি। যোগ দেন ফরাসি ক্লাব পিএসজিতে। নতুন ঠিকানায় মেসি নিজেকে ঠিক কতটা উপভোগ করছেন, সেই প্রশ্ন শুরু থেকেই উঠছে। মাঠের খেলায় অবশ্য এখনো ‘বার্সার মেসি’র’ দেখা মেলেনি।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে তাঁর দল পিএসজি। প্রথম লেগে ঘরের মাঠে পেনাল্টি মিস করেন মেসি নিজে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগে হেরে বিদায় নেওয়ার পর ঘরের মাঠে পিএসজি সমর্থকদের দুয়ো শুনতে হয় আর্জেন্টাইন মহাতারকাকে। সব দেখার পর মেসির সাবেক বার্সা সতীর্থ দানি আলভেসের মনে হচ্ছে, পিএসজিতে সুখে নেই মেসি।
এ মৌসুমে নিজের সাবেক ক্লাব বার্সায় ফিরেছেন আলভেস। বার্সায় মেসির সঙ্গে দারুণ জুটি গড়ে উঠেছিল ব্রাজিল তারকার। সতীর্থ থেকে একসময় দুজনের বন্ধুত্ব হয়। একসঙ্গে না খেললেও সেটি টিকে আছে ভালোভাবে। সম্প্রতি ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে আলভেস বলেন, ‘আমার মনে হয়, মেসি সেখানে (পিএসজিতে) নিজেকে উপভোগ করতে পারছে না। সে সুখে নেই। সে যেন জায়গা হারিয়েছে। আশা করি সে বার্সায় ফিরে আসবে। আমি জানি না এটা সম্ভব কিনা।’
আলভেস যখন বার্সা ছেড়েছিলেন, তখন মেসি প্রিয় সতীর্থকে বার্সাতেই থাকতে বলেছিলেন। সে কথা মনে করিয়ে ৩৮ বছর বয়সী ব্রাজিল তারকা বললেন, ‘মেসি আমাকে বলেছিল যে, তুমি এর চেয়ে ভালো কোথায় পাবে? এবং আমি দেখেছি, কোথাও এর চেয়ে ভালো জায়গা নেই। যখন আমি শুনলাম মেসি বার্সা ছাড়বে, তখন আমি মেসিকে এই একই কথা বলেছিলাম।’

পেসার ব্রাইডন কার্সের হাতকড়া পরা অবস্থায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নড়েচড়ে বসেছে। ইসিবি এবার ব্যাপারটি নিয়ে তদন্ত শুরু করেছে বলে ইংল্যান্ডের সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
৯ মিনিট আগে
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে ৯ উইকেটে হারের পর তোপের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। দেশটির সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হয়েছিল ট্রাভিস হেড-প্যাট কামিন্সদের। রিকি পন্টিং-ইয়ান চ্যাপেলরাও তখন ছেড়ে কথা বলেননি অনুজদের। এবার ম্যাকাইতে জিতে ‘মুখ রক্ষা’ করেছে অস্ট্রেলিয়া। তবু তোপের মুখে অজিরা।
৩৭ মিনিট আগে
দুই গোল, এক অ্যাসিস্ট—পরিসংখ্যানটা এখানে রাফিনিয়ার। এলচেকে গত রাতে তিনি রীতিমতো নাচিয়ে ছেড়েছেন। তাঁর ছন্দে থাকার রাতে বার্সেলোনা দাপটের সঙ্গে শুরু করেছে নতুন মৌসুম।
১ ঘণ্টা আগে
বাংলাদেশে এসে খেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও ব্রাজিলের একটি প্রতিনিধিদলের সাম্প্রতিক ঢাকা সফরকে এই পরিকল্পনারই অংশ হিসেবে দেখা হচ্
২ ঘণ্টা আগে