মুমিনুল হকের টেস্ট অধিনায়কত্ব নিয়ে প্রশ্নের শেষ নেই। কিন্তু তাঁর ব্যাটে দীর্ঘদিন থেকে চলছে রানের খরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্ট থেকে সর্বশেষ ৮ ইনিংসে দুই অঙ্কের ঘরের দেখা পাননি মুমিনুল।
ব্যাটে রান নিয়ে তাই প্রশ্নবাণে জর্জরিত হচ্ছেন প্রতিনিয়ত। লম্বা সময় ব্যাটে রান না থাকায় মুমিনুল বেসিক থেকে সরে গেছেন বলে মনে করেন নাজমুল আবেদীন ফাহিম।
মুমিনুলের সঙ্গে মিরপুরের ইনডোরে কাজ করছেন ফাহিম। আজ অনুশীলনের এক ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন দেশের স্বনামধন্য এ ক্রিকেট বিশ্লেষক। মুমিনুলের সঙ্গে কাজ করার বিষয়ে ফাহিম বলেন, ‘মুমিনুল বেশ লম্বা সময় ধরেই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময় অনেকে ভালো করতে গিয়ে আরও খারাপ করে ফেলে। এগুলো করতে করতে মূল জায়গা থেকেই সরে যায়। বেসিক নিয়েই কাজ করেছি।’
নিয়মিত রান করতে না পারার কারণে মুমিনুল বেসিক থেকে সরে গেছেন বলে মনে করেন ফাহিম। বর্তমানে বিকেএসপির এই ক্রিকেট উপদেষ্টা বলেন, ‘আমার মনে হয় একসময় বেসিক ভালো ছিল, এখন সেটা নেই। সেটা নিয়ে কাজ করেছি। দেখে আগের চেয়ে ভালো লাগছে। আরও ২-১ দিন কাজ করলে আরও ভালো হবে।’
মুমিনুল হক সম্পর্কিত পড়তে - এখানে ক্লিক করুন
মুমিনুল চাপে থাকার বিষয়টি ঢাকা টেস্টের শেষ দিনের সংবাদ সম্মেলনে স্বীকার করে নিয়েছিলেন রাসেল ডমিঙ্গো। অধিনায়কত্ব মুমিনুলের ওপর বাড়তি চাপ বাড়াচ্ছে বলেও মনে করেন অনেকে। অনেকটা একই মত ফাহিমেরও, ‘রান করলে অধিনায়কত্ব নিয়ে এত কথা হতো না। যেহেতু ভালো করছে না, এটা চাপ হচ্ছে এমন কথা উঠবেই। সেটার উত্তর ওকে দিতে হচ্ছে। একটু চাপে তো থাকবেই।’
খেলা সম্পর্কিত আরও পড়ুন:

রানের ফোয়ারা ছুটছে জো রুটের ব্যাটে। একের পর এক রেকর্ড গড়ছেন ইংল্যান্ডের এই ব্যাটার। হেডিংলিতে গতকাল ফিফটি করে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পাশে বসলেন রুট।
১১ মিনিট আগে
আড়াই মাসের ব্যবধানে বদলে গেল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) রায়। জুনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে দেওয়া হয়েছিল ডিমেরিট পয়েন্ট। গতকাল পাকিস্তানের এই স্টেডিয়ামের ওপর থেকে তুলে নেওয়া হলো এই ডিমেরিট পয়েন্ট। এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের পক্ষে রায় দিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪২ মিনিট আগে
সচরাচর যেমনটা দেখা যায়, পরিস্থিতি এখন ঠিক তাঁর উল্টো। ডারউইনে হেরে টেস্ট সিরিজ বাঁচাতে মরিয়া অস্ট্রেলিয়া। আর পরশু সকাল ৬টায় ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্ট শুরুর আগে সিরিজ জয়ের স্বপ্ন বাংলাদেশের।
১ ঘণ্টা আগে
তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১৫ ঘণ্টা আগে