
বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অপরাধে মডেল থানার উপপরিদর্শক (এসআই) দ্বীপ মণ্ডলকে প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার বিকেলে তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মো. জামিরুল ইসলাম বলেন, এসআই দ্বীপ মণ্ডলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত হবে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জানা গেছে, বিষ্ণুপুর ইউনিয়নের একটি গ্রামে একজন প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে তাঁর বসতবাড়িতে দ্বীপ মণ্ডলকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে তাঁকে বাগেরহাট মডেল থানা-পুলিশ উদ্ধার করে।
এসআই দ্বীপ মণ্ডল বিষ্ণুপুর ইউনিয়নের বিট কর্মকর্তা ছিলেন। যার সুবাদে ওই এলাকায় তাঁর যাওয়া-আসা অপেক্ষাকৃত বেশি ছিল।

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাইজ কাকারা গ্রামে পুকুরের পানিতে ডুবে ইয়ামিন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ, ময়লার ভাগাড় অপসারণ ও নিয়মিত মশক নিধনের দাবিতে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। উপজেলা প্রশাসনের আশ্বাসে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।
২৬ মিনিট আগে
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) ২০২৬–২৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সময়ের কণ্ঠস্বরের মাল্টিমিডিয়া রিপোর্টার এসএম মঈন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আনন্দবাজারের রিপোর্টার জিসান আহমেদ কাব্য।
৪২ মিনিট আগে
রাজবাড়ীর কালুখালীতে কৃষক নজরুল ইসলাম খানকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবারের সদস্য ও রক্তদাতা সংগঠনের স্বেচ্ছাসেবকেরা। হত্যাকাণ্ডের নয় দিন পরও সব আসামি গ্রেপ্তার না হওয়ার অভিযোগ করেন তাঁরা।
১ ঘণ্টা আগে