মুমিনুল হকের টেস্ট অধিনায়কত্ব নিয়ে প্রশ্নের শেষ নেই। এর মধ্যে তাঁর ব্যাটে চলছে রানের খরা। দুটোর কোনোটা থেকেই বের হতে পারছেন না বাংলাদেশ অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্ট থেকে সর্বশেষ ৮ ইনিংসে দুই অঙ্কের ঘরের দেখা পাননি মুমিনুল। ব্যাটে রান নিয়ে তাই প্রশ্নবাণে জর্জরিত হচ্ছেন প্রতিনিয়ত।
শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে বিধ্বস্ত হওয়ার পর মুমিনুলের ব্যাটে রানখরার প্রশ্নটা অবধারিত ছিল। এবার সেটা সামলাতে হয়েছে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোকে। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের সংবাদ সম্মেলনে মুমিনুল ফর্মে নেই মেনে না নিলেও আজ আর সেই পথে হাঁটলেন না ডমিঙ্গো। শিষ্যের চাপে থাকার ব্যাপারটা স্বীকার করে নিয়েছেন বাংলাদেশ কোচ। তিনি বলেন, ‘কোনো সন্দেহ নেই যে সে চাপ অনুভব করছে।’
এর আগে নিজের ফর্ম নিয়ে চিন্তিত নন বলে জানিয়েছিলেন মুমিনুল। অধিনায়কত্ব তাঁর ব্যাটিংয়ে প্রভাব ফেলেনি বলেও মানেন তিনি। তবে পরিসংখ্যান অবশ্য সে কথা বলছে না। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় ২০১৯ সালে ভারত সফরে প্রথম টেস্ট অধিনায়কত্ব পান মুমিনুল। অধিনায়কত্ব পাওয়ার পর ১৭ টেস্টে মুমিনুলের ব্যাটিং গড় নেমে এসেছে ৩১.৪৪-এ। অধিনায়কের দায়িত্ব পাওয়ার আগে ৩৬ টেস্টে এটা ছিল ৪১.৪৭।
অধিনায়কত্বই কী মুমিনুলের ব্যাটিংয়ে প্রভাব ফেলছে কি না এমন প্রশ্নে ডমিঙ্গো বলেন, ‘বাংলাদেশে টেস্ট অধিনায়কত্ব সব সময় আতশ কাঁচের নিচে থাকে। গত ১০-১৫ বছর দল যেখানে এ সংস্করণে ভালো করেনি। আপনি যতই কঠিন মানসিকতার কিংবা সাহসী হোন না কেন, এটা আপনাকে বিপর্যস্ত করবে। সে মানসিকভাবে খুবই শক্ত একজন ক্রিকেটার। আমি তাঁকে একটা পর্যায় পর্যন্ত তাকে সমর্থন দিয়ে যাব। সতেজ ভাবনার জন্য সম্ভবত আগামী এক সপ্তাহ তার কিছু সময় দরকার। তারপর বুঝতে পারবে খেলা নিয়ে সে কোন অবস্থানে আছে।’
মিরপুরের প্রচলিত যে উইকেট দেখা যায়, এবার সেখানে ভিন্নতা দেখা গেছে। টেস্টের পঞ্চম দিনেও স্পিনাররা একচেটিয়া সহায়তা পাননি। উইকেটে পেসার-স্পিনাররা-ব্যাটার সবার জন্যই কিছু না কিছু না ছিল। টেস্টে উন্নতির জন্য এমন উইকেটে খেলা দরকার মনে করে ডমিঙ্গো বলেন, ‘ওরা বাজে উইকেটে খেলে অভ্যস্ত তাই ভালো করতে পারছে না। আমি হতাশাটা বুঝতে পারছি। যত ভালো উইকেটে আমরা খেলব, ক্রিকেটারদের উন্নতিও তত ভালো হবে। আমি বুঝতে পারি, সবাই জিততে চাচ্ছে। আমি জানি, চট জলদি ফলাফলের সুযোগ আছে। বাজে উইকেটে খেলে প্রতিপক্ষকে ১০০ রানে অলআউট করে ফেলে আমরা ১২০ রান করব। এভাবে খেললে দল উন্নতি করবে না। এভাবে খেলেও কিন্তু সিরিজ জিততে পারিনি।’

এবারের বিশ্বকাপ যে দলগুলোর জন্য কতটা কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে, তার চিত্রও ফুটিয়ে তোলেন স্কালোনি, ‘এই বিশ্বকাপটি সবার জন্যই কঠিন প্রমাণিত হচ্ছে। এমন কোনো একক দল নেই যারা আলাদাভাবে আধিপত্য দেখাচ্ছে। সেদিনের কথাই ধরুন, শক্তিশালী ফ্রান্সকে প্যারাগুয়ের বিপক্ষে লড়াই করতে হয়েছে, স্পেন লড়াই করেছে
৩৩ মিনিট আগে
শেষ বাঁশি বাজার পর স্পেনের ফুটবলাররা যখন জয়ের আনন্দে মেতে ওঠেন, তখন পর্তুগাল শিবিরে নেমে আসে হতাশা। রোনালদো ধীর পায়ে মাঠ ছেড়ে টানেলের দিকে হাঁটতে থাকেন। সম্প্রচারে টেলিভিশনের ক্যামেরাও অনুসরণ করে তাঁর প্রতিটি পদক্ষেপ। করিডর পেরিয়ে ড্রেসিংরুম পর্যন্ত সেই দৃশ্যই ছিল ম্যাচ-পরবর্তী সবচেয়ে আবেগঘন মু
১ ঘণ্টা আগে
ম্যাচটা যত শেষের দিকে গড়িয়েছে, অতিরিক্ত সময়ের সম্ভাবনাই তত জোরালো হয়েছে। কিন্তু স্পেন যেন শেষ মুহূর্তের জন্যই জমিয়ে রেখেছিল সবচেয়ে বড় আঘাতটা। যোগ করা সময়ে মিকেল মেরিনোর গোল পর্তুগালের সব প্রতিরোধ ভেঙে দিয়েছে। ডালাসে ১–০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন, আর থেমে গেছে রোনালদোদের বিশ
২ ঘণ্টা আগে
সবুজ গালিচায় তিনি যখন বল নিয়ে ছোটেন, প্রতিপক্ষের ডিফেন্ডারদের বুকে তখন অবধারিতভাবেই কাঁপন ধরে। শরীরী শক্তি, অতিমানবীয় গতি আর গোলপোস্টের সামনে বরফশীতল মানসিকতা—সব মিলিয়ে আর্লিং হালান্ড যেন আধুনিক ফুটবলের এক নিখুঁত বিজ্ঞাপন।
৩ ঘণ্টা আগে