মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
গত ৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে এবারের ডব্লিউসিএল। প্রথম ম্যাচেই বাংলাদেশের সাবেকদের বিপক্ষে মাঠে নামার কথা ছিল পাকিস্তান চ্যাম্পিয়নসের। তবে তারা এনওসি না পাওয়ায় ম্যাচটি আর মাঠে গড়ায়নি। টুর্নামেন্টের মাঝপথে এসে পাকিস্তান চ্যাম্পিয়নস জানিয়ে দেয়, এবারের আসরে অংশ নিচ্ছে না তারা।
দলটির মালিক কামিল খান পিসিবির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করেছিলেন। দলের অংশগ্রহণ নিশ্চিত করতে বোর্ডের সঙ্গে আলোচনাও চালিয়ে যাচ্ছিলেন তিনি। তবে পিসিবি নিজেদের অবস্থান পরিবর্তন করেনি।
এক বিবৃতিতে পাকিস্তান চ্যাম্পিয়নস বলেছে, ‘পাকিস্তান চ্যাম্পিয়ন্স দুঃখের সঙ্গে নিশ্চিত করছে যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রয়োজনীয় এনওসি দিতে অস্বীকৃতি জানানোর সিদ্ধান্ত বহাল রাখায় দলটি চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে অংশ নিতে পারবে না।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা পিসিবির কর্তৃত্ব ও তাদের সিদ্ধান্তকে সম্মান করি। তবে বিশ্বজুড়ে ক্রিকেট কিংবদন্তিদের এই আয়োজনে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের প্রতিনিধিত্ব করার সুযোগ আমাদের খেলোয়াড়েরা না পাওয়ায় স্বাভাবিকভাবেই আমরা হতাশ।’
পাকিস্তান চ্যাম্পিয়নসকে এনওসি না দেওয়ার পেছনে রয়েছে গত মৌসুমের বিতর্ক। ২০২৫ সালে ভারত চ্যাম্পিয়নস রাজনৈতিক উত্তেজনার মধ্যে পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়। এর মধ্যে একটি ছিল সেমিফাইনাল।
ঘটনার পর ডব্লিউসিএল আয়োজকদের সমালোচনা করে পিসিবি। পিসিবি দাবি ছিল, আয়োজকেরা পরিস্থিতি যথাযথভাবে সামলাতে পারেনি। বিশেষ করে ভারত ম্যাচ না খেললেও পয়েন্ট পাওয়ার ঘটনায় পিসিবি অসন্তোষ প্রকাশ করেছিল।
ফাইনাল দিয়ে আগামী ১৮ অক্টোবর ডব্লিউসিএল শেষ হবে। সাতটি দল অংশ নিচ্ছে এই আসরে। পাকিস্তান চ্যাম্পিয়নসের সঙ্গে ভারতের ম্যাচটি ১০ অক্টোবর হওয়ার কথা ছিল। তবে পাকিস্তানের সরে দাঁড়ানোয় সেই ম্যাচ আর হবে না।

কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
৪৪ মিনিট আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
২ ঘণ্টা আগে
মাঠেই স্লো-ওভার রেটের শাস্তি পায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ। নিউ চন্ডীগড়ে পরশু দুই দলকেই বৃত্তের মধ্যে বেশি ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয়েছে। আনুষ্ঠানিকভাবেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) শাস্তি দিয়েছে দুই দলকে। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভারতের কপালে জুটেছে বেশি শাস্তি।
২ ঘণ্টা আগে