
সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের পর আগামীকাল দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে খেলবে ভারত। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনেই আগামীকাল হবে ভারত-উরুগুয়ে ম্যাচ। গতকাল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) সামাজিক মাধ্যমে এক পোস্টে ভারত-উরুগুয়ে ম্যাচের টিকিটের দাম ৯০ শতাংশ কমানো হয়েছে। সি২ ব্লকের বাঁ, ডান পাশের টিকিটের দাম এখন ১৯৯ রুপি করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ২৫৪ টাকা।
কলকাতার সল্টলেক স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৮৫ হাজার। গত পরশু ভারত–ব্রাজিল ম্যাচে ৫১ হাজার দর্শক খেলা দেখতে এসেছিলেন। অর্থাৎ ৩৪ হাজার আসন খালি ছিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ভারতের সেই ম্যাচের টিকিটের দাম ছিল ১৯৯৯ রুপি (২৫৫১ টাকা)। সেই ম্যাচে দর্শক কম আসায় ভারত-উরুগুয়ে ম্যাচের টিকিটের দাম অনেকটাই কমানো হয়েছে।
এবারের ১৬ দিনের ফিফা উইন্ডোতে তিন ম্যাচের তিনটিই ভারত খেলছে ঘরের মাঠে। তিন দলই জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে খেলেছে। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ২৫ সেপ্টেম্বর পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ভারত। গত পরশু ভারতকে ৪-০ গোলে হারায় ব্রাজিল। আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় সল্টলেকে শুরু হবে ভারত-উরুগুয়ে ম্যাচ।
ব্রাজিল দল ভারতের মাটিতে পা রাখে ১ অক্টোবর। উরুগুয়ে দল এশিয়ার দেশটিতে আসে আরও আগে। তারা ৩০ সেপ্টেম্বর ভারতে এসে পৌঁছায়। উরুগুয়ে দলের সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে তাদের কলকাতা শহর ঘুরতে দেখা গেছে। ইডেন গার্ডেনসে দিয়েগো ফোরলানের শিষ্যরা ক্রিকেটও খেলেছেন।

কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১২ মিনিট আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২১ মিনিট আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
মাঠেই স্লো-ওভার রেটের শাস্তি পায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ। নিউ চন্ডীগড়ে পরশু দুই দলকেই বৃত্তের মধ্যে বেশি ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয়েছে। আনুষ্ঠানিকভাবেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) শাস্তি দিয়েছে দুই দলকে। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভারতের কপালে জুটেছে বেশি শাস্তি।
২ ঘণ্টা আগে