৪ হাজার ৪০০ কোটি ডলারে টেক জায়ান্ট টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের কাছে টুইটার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
টেসলা ইনকর্পোরেটেডের প্রধান নির্বাহী মাস্ক গত কয়েক দিন ধরেই টুইটারের শেয়ারহোল্ডারদের সঙ্গে বৈঠক করে তাঁর প্রস্তাবের সপক্ষে সমর্থন চাচ্ছিলেন। মাস্ক বলেছিলেন, বাক-স্বাধীনতার রক্ষার জন্য একটি সত্যিকারের প্ল্যাটফর্মে পরিণত হওয়ার জন্য টুইটারকে তাঁর মালিকানায় নেওয়া দরকার।
গত বৃহস্পতিবার ইলন মাস্ক তাঁর প্রস্তাবের বিশদ পরিকল্পনা ও রূপরেখা উপস্থাপন এবং চুক্তির সুযোগ হাতছাড়া না করার অনুরোধ জানানোর পর টুইটারের অনেক শেয়ারহোল্ডারই কর্তৃপক্ষের কাছে প্রতিষ্ঠানটি ছেড়ে দেওয়ার আহ্বান জানান। ইলন মাস্ক জোর দিয়ে বলেন, টুইটার কিনে নিতে তিনি যে প্রস্তাব দিয়েছেন তা ‘সেরা ও চূড়ান্ত’।
উল্লেখ্য, ফোর্বস ম্যাগাজিন অনুসারে ইলন মাস্ক হচ্ছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তাঁর সম্পদের পরিমাণ আনুমানিক ২৭৩.৬ বিলিয়ন ডলার। গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলা ছাড়াও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স পরিচালনা করছেন ইলন মাস্ক।

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মের পাশাপাশি গেমিং ও লাইভস্ট্রিমিং সেবাতেও আসছে নতুন বিধিনিষেধ।
২ ঘণ্টা আগে
একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে