বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্ক। টেক্সাসের বাসিন্দা মাস্কের মোট সম্পদের পরিমাণ ২১৯ বিলিয়ন মার্কিন ডলার। তবে বিশ্বের শীর্ষ এই ধনী ব্যক্তির দাবি, তাঁর নিজের কোনো বাড়ি নেই। বন্ধুদের বাড়ির অতিরিক্ত বেডরুমগুলোতে থাকেন তিনি। সম্প্রতি মার্কিন গণমাধ্যম টিইডিকে দেওয়া সাক্ষাৎকারে মাস্ক এমন দাবি করেন। গত রোববার টিইডি তাদের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারটি শেয়ার করেছে।
ওই সাক্ষাৎকারের কিছু অংশ তুলে ধরেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।
সাক্ষাৎকারে ইলন মাস্ক বলেন, ‘এই মুহূর্তে আমার কোনো বাড়ি নেই। আমি আক্ষরিক অর্থেই বন্ধুদের বাড়িতে থাকি। টেসলার বেশির ভাগ ইঞ্জিনিয়ারিং হয় সান ফ্রান্সিসকো। সেখানে ভ্রমণ করলে আমি মূলত বন্ধুদের অতিরিক্ত বেডরুমে থাকি।’
স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বলেন, ‘আমার কোনো প্রমোদতরি নেই। আমি ছুটিও নিই না।’
মাস্ক বিশ্বজুড়ে সম্পদের বৈষম্য এবং বিলিয়নিয়ারদের ব্যয় করা অর্থের পরিমাণ সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘আমার ব্যক্তিগত খরচ বেশি না। তবে সাধারণ মানুষের সঙ্গে আমার ব্যতিক্রম পরিকল্পনায়। আমি যদি পরিকল্পনা না করি, তাহলে আমার কাজ করার সময় কম থাকে।’
ইলন মাস্ক সম্পর্কিত পড়ুন:

আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
২ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
২ দিন আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
৩ দিন আগে
বাংলাদেশে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তাঁর ভাষ্য, একটি একক ডিজিটাল পরিচয় সরকারি বিভিন্ন সেবা পাওয়ার প্রধান মাধ্যম বা কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এ লক্ষ্যে সরকার কৃত্রিম
৩ দিন আগে