৪ হাজার ৪০০ কোটি ডলারে ইলন মাস্কের কাছে টুইটার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। এতে টুইটারের মালিকানা পেতে যাচ্ছেন টেক জায়ান্ট টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। আর এ খবর প্রকাশিত হওয়ার পর টুইটারের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগরওয়াল বলেছেন, ‘ইলন মাস্কের হাতে টুইটার চলে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।’
টুইটার সিইওর এমন মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, ইলন মাস্ক টুইটার কেনার পর যদি পরাগ আগরওয়ালকে বরখাস্ত করেন, তবে কত টাকা পাবেন তিনি? মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইকুইলার জানিয়েছে, টুইটার সিইও বরখাস্ত হলে ৪ কোটি ২০ লাখ ডলার পাবেন। বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গতকাল সোমবার ইকুইলারের একজন মুখপাত্র বলেছেন, ‘ইকুইলার অনুমান করছে যে এই অর্থ আগরওয়ালের এক বছরের মূল বেতনের সমান হবে।’ ইকুইলারের এই অনুমান সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি টুইটারের কোনো প্রতিনিধি।
পরাগ আগরওয়াল টুইটারের প্রধান টেকনোলজি অফিসার থেকে গত নভেম্বরে প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত হন। টুইটার জানিয়েছে, গত বছর পরাগ আগরওয়ালের কারণে টুইটারকে ৩ কোটি ৪ লাখ ডলার খেসারত দিতে হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের কাছে টুইটার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর পরিচালনা পর্ষদ। বেশ কিছুদিন কথা চালাচালির পর গতকাল সোমবার এক বৈঠক থেকে এ সিদ্ধান্ত এসেছে।
ইলন মাস্ক গত কয়েক দিন ধরেই টুইটারের শেয়ারহোল্ডারদের সঙ্গে বৈঠক করে তাঁর প্রস্তাবের সপক্ষে সমর্থন চাইছিলেন। মাস্ক বলেছিলেন, ‘বাকস্বাধীনতা রক্ষা করা, আরও বেশি উদার, উন্মুক্ত ও স্বচ্ছ করার জন্য টুইটারকে তাঁর মালিকানায় নেওয়া দরকার।’

আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
২ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
২ দিন আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
৩ দিন আগে
বাংলাদেশে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তাঁর ভাষ্য, একটি একক ডিজিটাল পরিচয় সরকারি বিভিন্ন সেবা পাওয়ার প্রধান মাধ্যম বা কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এ লক্ষ্যে সরকার কৃত্রিম
৩ দিন আগে