এবার পুরো টুইটারই কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন ইলন মাস্ক। টেসলা ও স্পেসএক্সের মতো কোম্পানির এ প্রতিষ্ঠাতা সিইও ৪৩ বিলিয়ন ডলারে টুইটার কিনে নিতে চান। এই প্রস্তাব তিনি নথি আকারে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দিয়েছেন।
গত ১৪ মার্চ টুইটারের ৭ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ৯৩৮টি শেয়ার কিনে নেন মাস্ক। এসব শেয়ারের মোট মূল্য প্রায় ২৮৯ কোটি ডলার। এতে টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির চেয়ে ৪ গুণ বেশি শেয়ারের মালিক বনে যান তিনি। এর পরপরই ইলন মাস্কের টুইটারের পরিচালনা বোর্ডের সভায় যোগ দেওয়ার কথা ওঠে। এতে কর্মীদের আতঙ্কিত হয়ে পড়ার খবর পাওয়া যায়। পরে মাস্ক নিজেই বোর্ড সভায় যোগ না দেওয়ার কথা জানান।
এই সিদ্ধান্তের পরই পুরো কোম্পানি কিনে নেওয়ার ঘোষণা দিলেন ইলন মাস্ক। ফলে স্বভাবতই এতে নানা কথা উঠছে। তবে মাস্ক পরিষ্কার করে বলেছেন, এটা কারও প্রতি হুমকি নয়।
প্রস্তাবে মাস্ক বলেছেন, টুইটারের বর্তমান ব্যবস্থাপনার ব্যাপারে খুব একটা আত্মবিশ্বাসী হতে পারছেন না। এ কারণেই তিনি কোম্পানি কিনে নিতে চান। টুইটারের প্রতিটি শেয়ারে দাম হেঁকেছেন ৫৪ দশমিক ২০ ডলার!
টুইটারের বোর্ড চেয়ারম্যান ব্রেট টেইলরকে ইলন মাস্ক একটি চিঠি দিয়ে বলেছেন, টুইটার সারা বিশ্বে স্বাধীন মত প্রকাশের একটি প্ল্যাটফর্ম হয়ে উঠবে—এই আশায় আমি টুইটারে বিনিয়োগ করেছি। আমি বিশ্বাস করি, সমাজে মত প্রকাশের স্বাধীনতা থাকাটা কার্যকর গণতন্ত্রের জন্য খুব জরুরি।
তিনি আরও লিখেছেন, যাই হোক, আমি যেহেতু বিনিয়োগ করেই ফেলেছি, এখন আমার মনে হচ্ছে, এই কোম্পানি বর্তমান অবয়বে থাকলে কখনোই বড় হবে না বা সমাজে তার দায়িত্ব পালন করবে না। একটি বেসরকারি কোম্পানি হিসেবে টুইটারের পরিবর্তন দরকার।
এটি চূড়ান্ত প্রস্তাব। আর এই প্রস্তাব গৃহীত না হলে আমি শেয়ারহোল্ডার হিসেবে আমার অবস্থান পুনর্বিবেচনা করব।—এভাবেই একপ্রকার হুমকি দিয়েছেন ইলন মাস্ক।

মহাকাশভিত্তিক আন্তর্জাতিক জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা স্পেস ফর ক্লাইমেট অবজারভেটরি (এসসিও)-এর সদস্য এবং বাংলাদেশের ন্যাশনাল ফোকাল পয়েন্ট হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। ফরাসি মহাকাশ সংস্থা সিএনইএস-এর নেতৃত্বে পরিচালিত এই আন্তর্জাতিক জোটে বাংলাদেশের
১০ ঘণ্টা আগে
দেশের টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
১ দিন আগে
চীনের নেতৃত্বে গঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থায় (ডব্লিউএআইসিও) প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনার ব্যাখ্যা জানতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার ঊর্ধ্বতন কর্মকর্তাদের তলব করেছে ভারত সরকার। আজ বৃহস্পতিবার ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এস. কৃষ্ণন এ তথ্য জানিয়েছেন...
৪ দিন আগে