টেক জায়ান্ট টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কে টুইটার কিনে নেওয়ার প্রস্তাব নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে টুইটার কর্তৃপক্ষ। টুইটারের শেয়ারের একটি বড় অংশের মালিক ইলন মাস্ক টুইটারের অন্যান্য শেয়ারহোল্ডারদের প্ররোচিত করছেন তাঁদের শেয়ার ছেড়ে দেওয়ার জন্য—এমন গুজব ছড়িয়ে যাওয়ার পর আবারও আলোচনা শুরু হলো। বিষয়টির সঙ্গে নিবিড়ভাবে জড়িত এক ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে।
টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এর আগে ৪ হাজার ৩০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দেন। তবে, টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, মাস্কের সঙ্গে আলোচনায় রাজি হওয়ার মানে এই নয় যে—টুইটার ইলন মাস্কের প্রস্তাবিত শেয়ার প্রতি ৫৪ দশমিক ২০ ডলার দেওয়ার প্রস্তাব গ্রহণ করবে। তবে টুইটার কর্তৃপক্ষের একটি সূত্র ইঙ্গিত করেছে যে—টুইটার এখন মাস্কের কাছে প্রতিষ্ঠানটি বিক্রির অন্য কোনো আকর্ষণীয় সম্ভাবনা রয়েছে কিনা তা খুঁজে দেখছে।
টেসলা ইনকর্পোরেটেডের প্রধান নির্বাহী মাস্ক গত কয়েক দিন ধরেই টুইটারের শেয়ারহোল্ডারদের সঙ্গে বৈঠক করে তাঁর প্রস্তাবের সপক্ষে সমর্থন চেয়েছেন। মাস্ক বলেছেন, বাক-স্বাধীনতার রক্ষার জন্য একটি সত্যিকারের প্ল্যাটফর্মে পরিণত হওয়ার জন্য টুইটারকে তাঁর মালিকানায় নেওয়া দরকার।
এদিকে, গত বৃহস্পতিবার ইলন মাস্ক তাঁর প্রস্তাবের বিশদ পরিকল্পনা ও রূপরেখা উপস্থাপন এবং চুক্তির সুযোগ হাতছাড়া না করার অনুরোধ জানানোর পর টুইটারের অনেক শেয়ারহোল্ডারই কর্তৃপক্ষের কাছে ইলন মাস্কের কাছে প্রতিষ্ঠানটি ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ইলন মাস্ক জোর দিয়ে বলেছেন, টুইটার কিনে নিতে তিনি যে প্রস্তাব দিয়েছেন তা ‘সেরা ও চূড়ান্ত’। কিন্তু তাঁর এই মনোভাবই টুইটার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বাধা হিসেবে আবির্ভূত হয়েছে। তবে, টুইটার এখনো সিদ্ধান্ত নেয়নি যে—তাঁরা মাস্ককে তাঁর প্রস্তাবের পরিমাণ বাড়াতে চাপ দেওয়ার জন্য অন্য কোনো পক্ষের কাছে টুইটার বিক্রির আলাপ তুলবে কিনা।

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে বিদ্যুৎ এবং সংযোগের সমস্যা দেখা দিচ্ছে।
৭ ঘণ্টা আগে
বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীরা এখন অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে গাড়ি, মোটরবাইক, এমনকি নৌযানও ডাকতে পারেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আকাশপথের ট্যাক্সি। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘উবার’ ঘোষণা দিয়েছে, চলতি বছরের (২০২৬) শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে...
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে এখন ইচ্ছেমতো ছবি ও ভিডিও তৈরি করার প্রযুক্তি হাতের মুঠোয়। যে কেউ যথাযথ প্রম্পট লিখে তৈরি করে ফেলতে পারছেন মনের মতো ছবি-ভিডিও। এই কাজটি আরও সহজ ও দ্রুততর করতে প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ‘ন্যানো বানানা’ মডেল আরও উন্নত করেছে। নতুন এই মডেলের নাম দেওয়া হয়েছে...
৪ দিন আগে
এআই-চালিত অটো জুম সেলফি ক্যামেরা প্রযুক্তির ফোন নিয়ে এল অপো। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়েছে নতুন ‘অপো এ৬ এস প্রো’।
৬ দিন আগে