বাড়ছে করোনার সংক্রমণ। সেই সঙ্গে বাড়ছে হোম অফিসের প্রবণতা। বিভিন্ন উপসর্গ নিয়ে অনেকেই হোম অফিস শুরু করেছেন ইতিমধ্যে। বাসায় বসে অফিসের কাজ সামলানো আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও, বিষয়টি বেশ চ্যালেঞ্জিং। অফিসের কাজ সামলানোর পাশাপাশি বাসার সব কাজ সামলানোটা অনেক ঝামেলাপূর্ণ। প্রাতিষ্ঠানিক জীবনের সঙ্গে ব্যক্তিজীবনের পার্থক্য রাখা জরুরি, হোম অফিসে সে বিষয়টি খুব একটা মনে থাকে না। ফলে তৈরি হয় মানসিক চাপ ও বিষণ্নতা।
মানসিকভাবে চনমনে থাকতে হলে হোম অফিসের পরিবেশ কেমন হবে তা নিয়ে পরামর্শ দিয়েছেন উইমেন সাপোর্ট ইনিশিয়েটিভ ফোরামের সাইকোলজিস্ট ও টেরে দেস হোমসের ট্রেইনার নাঈমা ইসলাম অন্তরা।
বিশেষজ্ঞ পরামর্শ
হোম অফিসের খাওয়াদাওয়া
হোম অফিসের সময় খাওয়াদাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে। ঘরে থাকার কারণে এ সময় বেশি নড়াচড়া করা হয় না বলে ক্যালরি বার্ন হয় না। হোম অফিসের খাওয়াদাওয়া কেমন হবে, সে বিষয়ে পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ ইতি খন্দকার।
ঘরে বসে অফিসের কাজ করছেন মানে আপনি বাসাতেই আছেন। আপনার নড়াচড়া কমে গেছে। তাই ক্যালরি আপনার শরীরে জমা হতে থাকবে। এমন খাবার খেতে হবে যাতে ক্যালরি খুব বেশি জমা না হয় এবং ক্যালরি বার্ন করার চেষ্টা করতে হবে।
আরও পড়ুন:

আরব্য সাজ মানেই চোখের গভীর চাউনি—আইশ্যাডোতে বোল্ড রং আর লিপস্টিকে আভিজাত্য। এ দুইয়ের সমন্বয়ে সৌন্দর্যের এক চমৎকার বহিঃপ্রকাশ। আরব নারীরা তাঁদের চোখের সাজে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন, যা তাঁদের ব্যক্তিত্বকে আরও রহস্যময় ও আকর্ষণীয় করে তোলে। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই ক্ল্যাসিক্যাল সাজে এসেছে...
২ ঘণ্টা আগে
গর্ভবতী শারীরিক অসুস্থতা বোধ না করলে রোজা রাখতে পারেন। তবে গর্ভকালীন বা প্রসবের পরপরই রোজা রাখার ব্যাপারে কিছু শিথিলতা রয়েছে। রোজা রাখার ক্ষেত্রে খাদ্য, বিশ্রাম ইত্যাদি বিষয়ে চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। গর্ভের প্রথম তিন মাস একটি বিশেষ হরমোনের প্রভাবে সাধারণত নারীর ক্ষুধামান্দ্য বা খাবারে...
৪ ঘণ্টা আগে
শাড়ি বাঙালি নারীর প্রিয় পোশাক। এর সঙ্গেও হিজাব পরা যায়। হিজাব আরবি শব্দ। এর আভিধানিক অর্থ হলো পর্দা বা আবরণ। ইসলামি পরিভাষায়, এটি সাধারণত মুসলিম নারীদের পোশাক ও আচরণের একটি অংশ বোঝাতে ব্যবহৃত হয়, যা তাদের শরীর ঢেকে রাখতে এবং শালীনতা বজায় রাখতে সহায়তা করে। এটা বলে রাখা ভালো, হিজাবের ধারণা শুধু...
১৭ ঘণ্টা আগে
সেহরিতে মুখরোচক কিন্তু সাধারণ খাবার খেতেই বেশি ভালোবাসেন? তাহলে এই রেসিপিটি আপনার জন্যই। পটোল ও আলু দিয়ে রুই মাছেরর ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১ দিন আগে