চুলে এ সময় বাড়তি শুষ্কতা ও রুক্ষতা আসে। এ সময় চুলের আগা ফেটে যাওয়া অথবা চুল ভেঙে যাওয়ার সমস্যা বেশি হয়। এ সমস্যা থেকে মুক্ত থাকতে জাঁকিয়ে শীত পড়ার আগে চুল ট্রিম করুন। এতে শীতে একটা নতুন লুক আসবে। আর সঙ্গে থাকবে স্বাস্থ্যকর চুল। বাইরে বের হলে পাতলা কাপড় দিয়ে চুল ঢেকে রাখতে পারেন। তাতেও নতুন লুক আসতে পারে। ছেলেরাও চুল রক্ষায় পাতলা কাপড়ের হুডি ব্যবহার করতে পারেন।
শীতে গোসল করার প্রতি একধরনের ভীতি থাকে। নিয়মিত গোসল না করলে চুলে খুশকি ও উকুন হওয়ার আশঙ্কা থাকে। সপ্তাহে তিন দিন শ্যাম্পু করুন চুলের ধরন অনুযায়ী। ত্বকের মতো চুলেরও ময়েশ্চারাইজার প্রয়োজন। চুলের বেলা সেটা কন্ডিশনার। চুল ধোয়ার ২০ মিনিট আগে কোনো প্রাকৃতিক তেল দিয়ে তারপর শ্যাম্পু করুন। এতে মাথার ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। তবে সময় না থাকলে অন্য ব্যবস্থাও নিতে পারেন। চুল ধোয়ার পর কন্ডিশনার বা হেয়ার মাস্ক ব্যবহার করুন। তবে সেটি চুলের গোড়ায় না দিয়ে এক সেন্টিমিটার দূরে ব্যবহার করে ৩-৪ মিনিট পরে ধুয়ে ফেলুন। চুলের যত্নে এটি ভালো কাজ করে।
খুশকি যাঁদের আগে থেকেই আছে, তাঁদের শীতে এ সমস্যা আরও বেড়ে যায়। শীতের সময় অনেকে আলসেমি করে চুল ধুতে চান না। এতে খুশকি বেড়ে যাওয়া থেকে শুরু করে আরও বিভিন্ন ক্ষতি হয়। অনেক সময় কন্ডিশনার ভালোভাবে পরিষ্কার না হলেও খুশকি হয়। কিছু রোগের ক্ষেত্রেও খুশকি বেড়ে যেতে পারে। আর যাঁদের ত্বক শুষ্ক, তাঁদের ক্ষেত্রে খুশকি স্বাভাবিকভাবেই বেড়ে যায়।
খুশকির ক্ষেত্রে সপ্তাহে তিন দিন মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিটোকোনাজল বা জিংক অথবা স্যালেনিয়াম সালফাইডযুক্ত কোনো শ্যাম্পু ব্যবহার করলে ভালো ফল পাবেন। আর যদি খুশকির প্রবণতা আগে থেকেই থাকে, কিন্তু খুশকির পরিমাণ বেশি না হয়, সে ক্ষেত্রে প্রতি সপ্তাহে এক দিন করে অ্যান্টিডেনড্রাফ শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
লেখক: ডার্মাটোলজিস্ট, শিওর সেল মেডিকেল বাংলাদেশ

জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক (ভারপ্রাপ্ত) পদে অধ্যাপক ডা. নাসরিন সুলতানাকে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তিনি নিপসমের কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক...
৯ ঘণ্টা আগে
ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদে প্রস্থডন্টিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুল আওয়াল এবং উপাধ্যক্ষ পদে চিলড্রেন অ্যান্ড প্রিভেনটিভ ডেন্টিস্ট্রি বিভাগের অধ্যাপক ডা. মো. হায়দার আলী খানকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্য
১০ ঘণ্টা আগে
দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে দেশজুড়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৬ জনে।
১১ ঘণ্টা আগে
স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক হলেও জনগণের চিকিৎসা ব্যয় কমানো, দুর্নীতি নিয়ন্ত্রণ, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং বাজেটের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, চিকিৎসক ও স্বাস্থ্য সাংবাদিকেরা...
১ দিন আগে