Ajker Patrika

ফ্যাশন /নবমীর রাত হোক রঙিন

ফিচার ডেস্ক, ঢাকা 
আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ২০: ২৪
নবমীর রাত হোক রঙিন
মহানবমীর রাতে গাঢ়, উজ্জ্বল এবং জাঁকালো রঙের পোশাক বেছে নিতে পারেন। প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, বন্ধুদের সঙ্গে আড্ডা আর আরতির আলোয় নিজেকে অনন্যা করে তুলতে শাড়ির চেয়ে ভালো বিকল্প আর কী-ই বা হতে পারে! ছবি সৌজন্য: আর্টেমিস

মহানবমীর রাতটা যেন একটু বেশিই জমকালো এবং উৎসবমুখর। কারণ পরের দিনই দশমী, তাই নবমীর রাতে সবাই নিজেকে সেরা রূপে মেলে ধরতে চান। এই বিশেষ তিথিতে সাধারণত গাঢ়, উজ্জ্বল এবং জাঁকালো রঙের পোশাক পরার রেওয়াজ রয়েছে। প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, বন্ধুদের সঙ্গে আড্ডা আর আরতির আলোয় নিজেকে অনন্যা করে তুলতে শাড়ির চেয়ে ভালো বিকল্প আর কী-ই বা হতে পারে! জেনে নিন নবমীর রাতে কেমন শাড়ি বেছে নিলে আপনি ভিড়ের মাঝেও হয়ে উঠবেন অনন্য।

জুটসিল্ক
নবমীর রাতের জাঁকালো প্যান্ডেল। জুট সিল্কের শাড়ি গায়ে জড়িয়ে আড্ডায় মেতে উঠতে পারেন আপনি। পুরোপুরি রাজকীয় লুক চাইলে একটি লাল পাড়ের সোনালি রঙের জুট সিল্কের শাড়ি বেছে নিতে পারেন। এই রং ছাড়াও রয়েল ব্লু, গাঢ় লাল, রানি গোলাপি বা ম্যাজেন্টা রঙের সিল্কের শাড়িতে নবমীর রাতে আপনাকে দারুণ দেখাবে। এর সঙ্গে পাড়ে ভারী জরির কাজ আপনার লুকে নিয়ে আসবে উৎসবের আমেজ। ছবি সৌজন্য: আর্টেমিস

নবমীর রাতের জাঁকালো প্যান্ডেল। জুট সিল্কের শাড়ি গায়ে জড়িয়ে আড্ডায় মেতে উঠতে পারেন আপনি। পুরোপুরি রাজকীয় লুক চাইলে একটি লাল পাড়ের সোনালি রঙের জুট সিল্কের শাড়ি বেছে নিতে পারেন। এই রং ছাড়াও রয়েল ব্লু, গাঢ় লাল, রানি গোলাপি বা ম্যাজেন্টা রঙের সিল্কের শাড়িতে নবমীর রাতে আপনাকে দারুণ দেখাবে। এর সঙ্গে পাড়ে ভারী জরির কাজ আপনার লুকে নিয়ে আসবে উৎসবের আমেজ। ছবি সৌজন্য: আর্টেমিস

আর্টিফিশিয়াল মসলিন

যারা ভারী শাড়ি সামলাতে পারেন না; পাশাপাশি একটু মডার্ন লুক পছন্দ করেন, তাঁদের আঁচলে স্টোন ওয়ার্ক ও কারজুবি লেস ওয়ার্ক করা আর্টিফিশিয়াল মসলিন এবং শিফন শাড়ি সেরা পছন্দ হতে পারে। ওজনে হালকা হওয়ায় এই শাড়িগুলো পরে প্যান্ডেলে ঘুরে বেড়ানো বেশ আরামদায়ক। মেরুন, ল্যাভেন্ডার, প্যাস্টেল গ্রিন বা মেটালিক শেডের দারুণ ট্রেন্ডি শাড়িগুলো নবমীর রাতের আলোয় ঝলমলে দেখাবে। ছবি সৌজন্য: আর্টেমিস

হ্যান্ডলুম

আজকাল ফ্যাশনপ্রেমীদের পছন্দের তালিকায় ওপরের দিকে রয়েছে হ্যান্ডলুম কটন শাড়িতে ব্লক প্রিন্টেড ও লেস ওয়ার্ক। হালকা এই শাড়িতে যদি ফ্লোরাল প্রিন্ট বা এমব্রয়ডারিও করা থাকে, তবে তা বেশ ক্লাসি লুক দেয়। সিঁদুরে লাল, অফ-হোয়াইট বা ক্রিম রঙের তসরের সঙ্গে লাল পেড়ে শাড়ি নবমীর অঞ্জলি বা সন্ধ্যার আরতির জন্য দারুণ মানানসই। ছবি সৌজন্য: আর্টেমিস

ওয়াইন-রেড

নবমী মানেই রঙের খেলা। এই রাতে হালকা রং এড়িয়ে গাঢ় ও উজ্জ্বল রং বেছে নেওয়াই ভালো। ওয়াইন রেড, বটল গ্রিন, মাস্টার্ড ইয়েলো, ডিপ পার্পল বা ময়ূরকণ্ঠী নীল রঙের শাড়ি এই রাতের আলোর সঙ্গে সুন্দর মানায়। ছবি সৌজন্য: আর্টেমিস

শাড়ির সঙ্গে অনুষঙ্গ

জাঁকালো শাড়ির সঙ্গে মানানসই গয়না এবং মেকআপ আপনার পুরো লুক বদলে দিতে পারে। সিল্ক, আর্টিফিশিয়াল মসলিন বা সুতি শাড়ির সঙ্গে ঐতিহ্যবাহী সোনার গয়না বা অ্যান্টিক জুয়েলারি পরতে পারেন। আর জর্জেট বা অর্গানজার সঙ্গে কুন্দন বা পাথরের তৈরি স্লিক গয়না ভালো মিলবে। চুলে খোঁপায় জড়ানো তাজা জুঁই বা বেলি ফুলের মালা আর কপালে একটি ছোট টিপ আপনার নবমীর সাজকে পূর্ণতা দেবে। ছবি সৌজন্য: আর্টেমিস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত