Ajker Patrika

পদত্যাগের বিষয়ে ফেসবুক পোস্টে জানালেন ইশরাক হোসেন

আজকের পত্রিকা ডেস্ক­
পদত্যাগের বিষয়ে ফেসবুক পোস্টে জানালেন ইশরাক হোসেন
মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

সম্প্রতি নিজ সংসদীয় এলাকায় মাদকসেবীদের আটকের ঘটনায় আলোচনা ও সমালোচনার তুঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এরই মধ্যে রোববার প্রধানমন্ত্রীর ডাকা জরুরি বৈঠকে তাঁকে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র।

অন্যদিকে গণমাধ্যমে এমন খবর প্রকাশের পরপরই প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা পদত্যাগের বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করে। নিজেই এ সংক্রান্ত একটি ফেসবুক পোস্ট করেন ঢাকা ৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

ভেরিফায়েড ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে কোনো সদস্যের প্রতি পদত্যাগ অথবা অন্য যে কোনো নির্দেশ আসার সাথে সাথে সেটি কার্যকর করা প্রথাগতভাবে বাধ্যতামূলক অথবা স্বয়ংক্রিয়ভাবে তা কার্যকর হয়ে যায়।’

পোস্টে আরও বলা হয়েছে, ‘অতএব এই সংক্রান্ত কোনো তথ্য তৃতীয়, চতুর্থ, অথবা আরও দূরবর্তী কোনো ব্যক্তির মাধ্যমে যাচাই করার কোনো প্রয়োজনীয়তা নেই। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অথবা আমার ক্ষেত্রে এই ধরনের কোনো সিদ্ধান্ত। কার্যকর হওয়া মাত্রই দ্রুততম সময়ে সংবাদ সম্মেলন করে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, শনিবার বিকেলে রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জ গুন্টিঘর রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযানে যান ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় তাঁকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরতে দেখা যায়। তাঁর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীদের হাতেও অস্ত্র দেখা যায়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়। ভিডিওতে ইশরাককে পিস্তল উঁচিয়ে চিৎকার করতে দেখা যায়। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের একজনকে মারধর করতেও দেখা গেছে। সেই থেকে সূত্রপাত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত