
বান্দরবান-রুমা সড়কের পাইক্ষ্যংঝিরি এলাকায় বেইলি সেতু ভেঙে চাল বোঝাই ট্রাক নিচের ঝিরিতে পড়ে যায়। এতে ট্রাকের চালক মো. আবদুল গফুর (৩৫) মারা যান। সেতুটি ভেঙে যাওয়ায় বান্দরবান-রুমা সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বান্দরবানের রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। ওসি বলেন, বান্দরবান-রুমা সড়ক হলেও দুর্ঘটনা ঘটেছে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের পাইক্ষ্যংঝিরি এলাকায়।
ওসি আরও জানান, ট্রাক দুর্ঘটনার পর ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রোয়াংছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বান্দরবান থেকে চাল বোঝাই একটি ট্রাক রুমা যাওয়ার পথে দেড়টার দিকে দুর্ঘটনায় পড়ে। ট্রাকটি পাইক্ষ্যংঝিরি খালের ওপর থাকা বেইলি সেতুতে উঠলে সেতুটি ভেঙে যায়। এতে চাল বোঝাই ট্রাকটি নিচের ঝিরিতে পড়ে যায়। এতে করে বান্দরবানের সঙ্গে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রোয়াংছড়ি থানার ওসি মো. আবদুল মান্নান জানান, এ ঘটনায় চালক আবদুল গফুরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ট্রাকের সহকারীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
এদিকে বান্দরবানের রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন শিবলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রাক উদ্ধার ও সেতু সংস্কার করে যানবাহন চলাচলের জন্য কাজ চলছে।
বান্দরবান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোসলেহ উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, তিনি দুর্ঘটনার খবর পেয়েছি। তবে ওই সড়কটি বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ (ইসিবি) রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। সড়ক বিভাগ সেনাবাহিনীর ইসিবি কর্তৃপক্ষ বিষয়টি অবহিত করেছেন। ইসিবি সেতু ঠিক করে যানবাহন চলাচলে কাজ করছে।

চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের চার যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
৫ মিনিট আগে
বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে লোকজন ঘটনাস্থলে ভিড় করতে থাকেন। শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ ভাঙন দেখতে সেখানে আসা-যাওয়া করছে।
২৩ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ উপলক্ষে কনসার্ট আয়োজনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। গতকাল শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও কলেজ কর্তৃপক্ষের বৈঠকে এ বিষয়ে সমঝোতা হয়...
২৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত মো. হারুন (৪৫) ওরফে ‘ডাবা হারুন’কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার হাঁচি সরদার পাড়ায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৭ মিনিট আগে